বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড সিকান্দর আলী বলেছেন, বাংলাদেশে যুব মৈত্রী টিপাউমুখের বাঁধ থেকে শুরু করে সিংহবাড়ি আন্দোলন সহ সিলেটের সকল আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছে। বাংলাদেশ যুব মৈত্রী মানে শুধু যুবদের অধিকার নয়। দেশের সকল আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে কাজ করছে এবং করবে। যুবরা মনে করে তাদের শিক্ষা শেষে কাজের নিশ্চয়তা সরকারকে দিতে হবে। যতক্ষণ না পর্যন্ত তারা কাজ পাবে, ততক্ষণ পর্যন্ত তাদের বেকারত্বের ভাতা সরকারকেই বহণ করতে হবে।
তিনি ২৬ অক্টোবর শুক্রবার কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে সিলেট জেলা ও মহানগর যুবমৈত্রী আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
যুবমৈত্রী কেন্দ্রীয় সদস্য ও জেলা সভাপতি শামীম মজুমদারের সভাপতিত্বে ও মহানগরের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ খোকনের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, যুব মৈত্রী কেন্দ্রীয় সহ সভাপতি তাওহিদুর রহমান, বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিমাংশু মিত্র, শুভেচ্ছা বক্তব্য রাখেন, মহানগর ভারপ্রাপ্ত সভাপতি আলমগীর হোসেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, জেলা শাখার সাধারণ সম্পাদক মুহিত হোসেন, মহানগর শাখার সহ সভাপতি মিহির সেন, মহানগর শাখার সহ সাধারণ সম্পাদক হিমেল আলম চৌধুরী, দক্ষিণ সুরমা শাখার সভাপতি আলমগীর হোসেন রুমেল, রুহেল আলম, অরুণ উরাং প্রমুখ।
বেকারত্বের বৃত্ত ভেঙ্গে যুব মৈত্রীর নেতৃত্বে যুব সমাজকে ঐক্যবদ্ধ করতে হবে ………. কমরেড সিকান্দর আলী
Catagory : মৌলভীবাজার, সিলেট | তারিখ : অক্টোবর, ২৭, ২০১৮, ৭:৪৩ অপরাহ্ণ • ২ বার পঠিত






