বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার ও অন্যায়ভাবে কারাগারে আটক রাখায় তীব্র নিন্দা -প্রতিবাদ ও দ্রুত মুক্তির দাবি জানান সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন।
গতকাল শুক্রবার মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসাইন এক বিবৃতিতে জানান, সরকার বাকশালী রাজত্ব কায়েম করতে চাচ্ছে। যার ফলে জাতীয় ঐক্যফ্রন্ট এর শান্তিপূর্ন সমাবেশ থেকে ফেরার পথে অন্যায় ও অযৌক্তিকভাবে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে সরকারি পেঠোয়া বাহিনী দিয়ে গ্রেফতার করে মিথ্যা মামলা দিয়ে কারাগারে প্রেরণ করেছে । আমি ঘৃণ্য ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সাথে সাথে খন্দকার আব্দুল মুক্তাদিরের দ্রুত মুক্তির দাবিও জানাচ্ছি।-বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসাইনের নিন্দা ও মুক্তাদিরের মুক্তি দাবি
Catagory : মৌলভীবাজার, সিলেট | তারিখ : অক্টোবর, ২৭, ২০১৮, ৭:৪৭ অপরাহ্ণ • ৭ বার পঠিত






