আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

সিলেট সার্কিট হাউস হতে বোরহান উদ্দিন সড়ক পর্যন্ত ওয়াকওয়ে রাস্তার ভিত্তি প্রস্তর

সুরমা নদীর উপর তীর ঘেঁষে সার্কিট হাউস এর সম্মুখ হতে কালিঘাট, মাছিমপুর, মেন্দিবাগ, নোয়াগাঁও হয়ে বোরহান উদ্দিন সড়ক পর্যন্ত রিটেইনিং ওয়াল এবং ওয়াকওয়ে রাস্তার নির্মাণে ভিত্তি প্রস্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের আয়োজনে এ ভিত্তি প্রস্তর অনুষ্ঠান অনুষ্টিত হয়। অনুষ্ঠানটি বৃস্পতিবার বিকেল ৩টায় সার্কিট হাউস প্রাঙ্গনে এ ভিত্তি প্রস্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিথ ছিলেন- আবুল মাল আব্দুল মুহিত। তিনি বলেন সিলেটে উন্নয়নের জন্য আমি সব সময় সিরিয়াস থাকি। ওয়াকওয়ের জন্য যারা যারা নিজ ইচ্ছায় জায়গা ছেড়ে দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। এসময় নির্বাচন নিয়ে তিনি বলেন নির্বাচনে কনটেস্ট হবেই। তিনি বলেন, যার হাতেই উন্নয়ন হোক স্বীকার করা সকলের কর্তব্য। আমি এই কাজগুলোতে সপৃক্ত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিটি কর্পোরেশনের মেয়র আরিফুুল হক চৌধুরী তার বক্তব্যে বলেন ওয়াকওয়ে রাস্তা নির্মান হলে সিলেটের চেহারা পাল্টে যাবে। সিলেটের মানুষ উন্নয়ন মুখী সিলেটে জনগন উন্নয়নের জন্য আন্তরিকতার সাথে সহযোগিতা করে যাচ্ছেন। ওয়াকওয়ের রাস্তার জন্য ব্যবসায়ীরা নিজ ইচ্ছায় জায়গা ছেড়ে দিয়েছেন। এজন্য ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা জনান। তিনি বলেন নইরপুল, সোবহানিঘাটের রাস্তা প্রশস্থ হচ্ছে এতে করে যানযট অনেক আংশে কমে যাবে। চালিবন্দর শশান ঘটে অনেক ময়লা ছিল তা খুব দ্রুত পরিষ্কার করা হয়েছে। তিনি অর্থমন্ত্রীর প্রশংসা করে বলেন, উনার মত উদার মনের মানুষ পেয়েছি। তিনি বলেন অর্থমন্ত্রী ও জনগনের সহযোগীতায় আমি কাজ করে যাচ্ছি। সিলেটের সন্তান হিসেবে যত তাড়তাড়ি সম্ভব কাজগুলো যাতে দ্রুত বাস্তবায়ন হয় সেই আশা ব্যক্ত করেন।
১৪নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম প্রথমে অর্থমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও ১৪নং ওর্য়াড বাসির পক্ষ থেকে শুভেচ্ছা জানান। ওয়াকওয়ের কাজ যাতে দ্রুত বাস্তবায়ন হয় সেই আশা ব্যক্ত করেন এবং পাশাপাশি এলাকায় একটি হাই স্কুল স্থাপনে অর্থমন্ত্রীর প্রতি আহবান করেন।
এসময় সিটি কর্পোরেশনের কাউন্সিলরা উপস্থিত ছিলেন।