আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির মতবিনিময় সভা

এমদাদুর রহমান চৌধুরী জিয়াঃ   একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ অক্টোবর বৃহস্পতিবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সিলেট জেলার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েলের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ জবরুল হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী।
বক্তব্য রাখেন, ঘাতক দালাল নির্মূল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল, ঘাতক দালাল নির্মূল কমিটির নেত্রী সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাস পুরকায়স্থ, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, পূজা পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেট জেলার সাধারণ সম্পাদক কেন্দ্রীয় সদস্য সিকান্দর আলী, গণতন্ত্রী পার্টি সিলেট জেলার সভাপতি সভাপতি আরিফ মিয়া, হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সিলেট জেলা সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ, বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, মহানগর পূজা পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, নাজনিন আক্তার কনা, আকরাম আলী প্রমুখ।