আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

পরিবহণ খাতে নৈরাজ্য বন্ধ করতে সনাপের আহ্বান

এমদাদুর রহমান চৌধুরী জিয়াঃপরিবহণ খাতে নৈরাজ্য বন্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সম্মিলিত নাগরিক পরিষদ (সনাপ) কেন্দ্রীয় কমিটি সিলেট। ২৯ অক্টোবর সোমবার বিকেল ৪টায় জিন্দাবাজারস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরী সভায় এই আহ্বান জানানো হয়।
সনাপের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি মো. বেলাল উদ্দিনের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফাইয়াজ হোসেন ফরহাদের পরিচালনায় বক্তব্য রাখেন সভাপতিমন্ডলীর সদস্য মনোরঞ্জন তালুকদার, শ্রী সুরঞ্জিত বর্মন, হাকিম ছাদুল্লাহ বাচ্চু, এডভোকেট মো. সাজ্জাদুর রহমান, জাবেদ আহমদ, সিলেট মহানগর আহ্বায়ক আব্দুর রহিম, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, বিশিষ্ট সংগঠক হোসেইন মোহাম্মদ রাজন, মামুন চৌধুরী, সাদি মোহাম্মদ তারেক প্রমুখ।
সভায় বক্তারা বলেন, গত দুদিন ধরে পরিবহণ শ্রমিকরা সারাদেশব্যাপী যে নৈরাজ্য সৃষ্টি করেছে তার জন্য যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সভায় পরিবহণ খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকারকে কঠোর হস্তে দমন এবং শ্রমিক নেতৃবৃন্দের অহেতুক আন্দোলন থেকে সরে আসার জন্য আহ্বা জানানো হয়। বিজ্ঞপ্তি