কে এস এম আরিফুল ইসলাম, মৌলভীবাজার:‘আঁধারবৃন্তে আগুন জ্বালো, আমরা যুদ্ধ আমরা আলো’ শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে উদীচী শিল্পী গোষ্টির ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান।
মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় শ্রীমঙ্গল পৌর শহীদ মিনারে উদীচী শ্রীমঙ্গল শাখার আয়োজনে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করা।এ সময় উদীচী’র দলীয় সংগীত ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন করেন উদীচী শ্রীমঙ্গল শাখার সভাপতি নীলকান্ত দেব ও সাধারণ সম্পাদক প্রসেনজিৎ রায়। পরে উদীচী শিল্পীদের পরিবেশনায় গণ-সংগীত, আবৃত্তি নৃত্যানুষ্ঠান পরিবেশন হয়।এসময় শ্রীমঙ্গল সাংস্কৃতিক অঙ্গনের সাংস্কৃতিকর্মীদেও উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উদীচীর সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান সম্পন্ন
Catagory : মৌলভীবাজার | তারিখ : অক্টোবর, ২৯, ২০১৮, ৯:২৬ অপরাহ্ণ • ১ বার পঠিত






