আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কুলাউড়ায় আওয়ামীলীগের বর্ধিত কর্মী সভা

কুলাউড়া প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামীলীগ কুলাউড়া উপজেলা শাখা (একাংশের) আয়োজনে বর্ধিত কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ অক্টোবর মঙ্গলবার বিকেলে কুলাউড়া রেলওয়ে রিক্রিয়েশন ক্লাবে এ উপলক্ষে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ এ কে এম সফি আহমদ সলমানের
নেতৃত্বে প্রায় দুই সহস্রাধিক নেতাকর্মীদের অংশগ্রহণে এক বিশাল র‌্যালী কুলাউড়া পৌর শহর প্রদক্ষিণ করে রেলওয়ে রিক্রিয়েশন ক্লাব মাঠে গিয়ে শেষ হয়। বর্ধিত সভায় কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি নওয়াবজাদা আলী ওয়াজেদ খাঁন বাবুর সভাপতিত্বে ও মৌলভীবাজার
জেলা শ্রমিকলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক পৌর কাউন্সিলর ইকবাল আহমদ শামীমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের সাবেক এআইজি সৈয়দ বজলুল করিম বিপিএম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম
সফি আহমদ সলমান। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনসুর আহমদ চৌধুরী, দপ্তর সম্পাদক খালেদ পারভেজ বখ্শ,জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক জাফর আহমদ গিলমান, আওয়ামীলীগ নেতা সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম খান বাচ্চু, উপজেলা
কৃষকলীগের সভাপতি মোঃ আব্দুল কাদির, সাধারণ
সম্পাদক ফুয়াদ আলম চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মান্না, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক আতাউর রহমান চৌধুরী সোহেল, সদস্য সচিব আহবাব হোসেন রাসেল, রেলওয়ে শ্রমিকলীগের
সভাপতি হুমায়ুন পাটোয়ারী, উপজেলা ছাত্রলীগের
সভাপতি নিয়াজুল তায়েফ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা আব্দুল বারী, উপজেলা তাঁতীলীগের আহবায়ক খালেদ আহমদ, পৌর শ্রমিকলীগের আহবায়ক রাজু আলী রাজুম, স্বেচ্ছাসেবকলীগ নেতা রবি মলি-ক, মিনহাজ উদ্দিন কমরু, আবুল মনসুর রাজন, মহি উদ্দিন রিপন, উপজেলা প্রজন্মলীগের সভাপতি রাসেল আহমদসহ
বিভিন্ন ইউনিয়ন আ’লীগ ও তার অঙ্গসংগঠনের
নেতৃবৃন্দ। উলে-খ্য বর্ধিত কর্মী সভায় দলের সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে আলোচনা, বর্তমান সরকারের উন্নয়ন ও অর্জন জনসম্মুখে উপস্থাপন ছাড়াও শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে দোয়া, মিলাদ মাহফিল ও শিরনী বিতরণ করা হয়।