কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মুক্তিযুদ্ধ চেতনা বাস্তবায়ন মঞ্চ সিলেট জেলা ও মহানগর শাখার পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে। চাকুরিতে ৩০% মুক্তিযোদ্ধা কোটা বহাল সহ ১১ দফা দাবীতে ৩০ অক্টোবর দুপুর ১টায় সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে উপ পরিচালক (উপসচিব) মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে বলা হয়- ১) ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখা, ২) জামাত-শিবির, যুদ্ধাপরাধী ও স্বাধীনতা বিরোধীদের সন্তান ও তাদের উত্তরসূরীদের সরকারী চাকুরিতে নিয়োগ দেয়া বন্ধ, ৩) জামাত-শিবির, যুদ্ধাপরাধী ও স্বাধীনতা বিরোধী ও তাদের প্রজন্ম যারা সরকারী চাকুরিতে বহাল আছে তাদের তালিকা করে চাকুরী থেকে বরখাস্ত, ৪) যুদ্ধাপরাধী ও তাদের বংশধরদের ও সকল স্থাবর-অস্থাবর সম্পত্তি ও জামাত-শিবির স্বাধীনতা বিরোধীদের পরিচালিত প্রতিষ্ঠানসমূহ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা, ৫) বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা ও মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে কটাক্ককারীদের বিরুদ্ধে পাশ্চাত্যের ‘হলোকাষ্ট’ এ্যাক্ট বা জেনোসাইড ডিনায়েল ল’ এর আদলে আইন করে রাষ্টদ্রোহী, দেশদ্রোহী হিসেবে তাদের বিচার করা, ৬) কোটা সংস্কারের আন্দোলনে ছাত্র হত্যা গুজব ছড়িয়ে যারা উস্কানি দিয়েছে এবং যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি’র বাড়ীতে অগ্নিসংযোগ ও ভাংচুর করেছে, তাদের চিহ্নিত করে কঠোর শাস্তি দেওয়া। ৭) রাজাকারের পূর্ণাঙ্গ তালিকা তৈরি ও প্রকাশ করা, ৮) কোঠা সংস্কার চাই, বিসিএস আওয়ারগোল, জাকির’স স্পেশাল বিসিএস ইত্যাদি ফেসবুক গ্র“প পেইজে মুক্তিযোদ্ধাদের নিয়ে কটুক্তিকারি এবং এসব পেইজ ও গ্র“পের এ্যাডমিন ও মডারেটরদের চিহ্নিত করে বিচার করা, ৯) সরকারি চাকুরির বয়স ৩৫ বছর করা, ১০) মুক্তিযোদ্ধা সাংবিধানিক স্বীকৃতি প্রদান এবং মুক্তিযোদ্ধা পরিবার সুরক্ষা আইন প্রণয়ন ও ১১) ২০১৩,২০১৪ ও ২০১৫ সালে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি-জামাতের সন্ত্রাসীরা গণহত্যা, ধর্ষণ ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে এবং যারা আগুন সন্ত্রাসকে সমর্থন করেছে, স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করে তাদের বিচার করা।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড ও মুক্তিযোদ্ধা মঞ্চ জেলার আহবায়ক সুব্রত চক্রবর্তী জুয়েল, মহানগর মুক্তিযোদ্ধা মঞ্চের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, বীর মুক্তিযোদ্ধা মনাফ খান, চিতরঞ্জন দেব, মুক্তিযোদ্ধার মঞ্চের কোম্পানীগঞ্জের আহবায়ক নুর হোসেন, বীর মুক্তিযোদ্ধা সুবেদার মেজর রফিক উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ননি গোপাল দাস, বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা রজনী কান্ত দাস, বীর মুক্তিযোদ্ধা কিরদ মোহন দাস, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য কৃষক কুমার কর, খোকন কুমার দত্ত, বীর মুক্তিযোদ্ধা বাবুল মিয়া হারুনুর রশিদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের মোঃ ছিফত আলী প্রমুখ।
প্রধানমন্ত্রী বরাবরে মুক্তিযুদ্ধ চেতনা বাস্তবায়ন মঞ্চ সিলেট জেলার স্মারকলিপি
Catagory : মৌলভীবাজার, সিলেট | তারিখ : অক্টোবর, ৩০, ২০১৮, ৮:৩৩ অপরাহ্ণ • ৩ বার পঠিত






