আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

ফুটওভার ব্রীজের দাবিতে এম.সি কলেজ ফটকে বিভিন্ন ছাত্র সংগঠনের মানববন্ধন

এমদাদুর চৌধূরী রহমান জিয়াঃ শিক্ষার্থীদের নিরাপদ পারাপারের স্বার্থে কলেজের উভয় ফটকের সামনে দিয়ে বয়ে চলা ঝুঁকিপূর্ণ সড়কে স্পিডব্রেকার ও ওভারব্রিজের দাবীতে সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে শিক্ষার্থীরা এক মানববন্ধন করেছে।
মঙ্গলবার (৩০ অক্টোবর) ক্যাম্পাসে থাকা সকল সংগঠনের সদস্য ও সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে দুপুর ১২ টায় কলেজের মূল ফটকের সামনে বিশাল এ মানববন্ধন পালন করা হয়। এসময় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন দাবী আদায়ের জন্য স্ব স্ব ব্যানার-ফ্যাস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নিতে দেখা যায়।
ছাত্র মজলিস এম.সি কলেজ শাখার সভাপতি মিজানুর রহমান ও সেক্রেটারী ইমদাদুল হক ইমরান সহ উপস্থিত ছিলেন এম সি কলেজের অন্যান্য সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও ছাত্রলীগ, মোহনা সাংস্কৃতিক সংগঠন, থিয়েটার মুরারিচাদ, মুরারিচাঁদ কবিতা পরিষদ, রোভার স্কাউট, বিএনসিসি, মুরারিচাঁদ মডেল ইউনাইটেড (গটঘ), এমসি কলেজ ট্যুরিস্ট ক্লাব, ডিবেইটিং ক্লাব, রোটারেক্ট ক্লাব, ধ্র“বক ক্লাব, ইসলামের ইতিহাস ছাত্র কল্যাণ পরিষদ, কেমিষ্ট্রি ক্লাব, জয়ধ্বনি চতুর্থ ব্লক ক্লাব হোস্টেল, প্রথম আলো বন্ধুসভা, ইতিহাস স্টুডেন্ট ফোরাম, ইকোনমিক ক্লাব, ছাত্র জমিয়ত, কওমি স্টুডেন্ট, তালামিজ, দিরাই ছাত্র কল্যাণ পরিষদ, তাহিরপুর ছাত্রকল্যাণ পরিষদ, হবিগঞ্জ ছাত্র কল্যাণ পরিষদ, জগন্নাথপুর ছাত্র কল্যাণ পরিষদ, বড়লেখা ছাত্র কল্যাণ পরিষদ, মৌলভীবাজার এসোসিয়েশন স্টুডেন্ট ক্লাব, ফোরা, সহ কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন।