আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

সাজ্জাদুর রহমান ফাউন্ডেশন এর আয়োজনে মৌলভীবাজারে ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারে সাবেক পৌর চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আলহাজ্ব সাজ্জাদুর রহমান এর ৯ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে সাজ্জাদুর রহমান ফাউন্ডেশন এর আয়োজনে সাধারণ, দরিদ্র ও অসহায় মানুষের জন্য দ্বিতীয় বারের মত বিনা মূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
৩০ অক্টোবর মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মৌলভীবাজার শহরের পৌর এলাকার ধরকাপন নিজ বাড়িতে আলহাজ্ব সাজ্জাদুর রহমানের স্ত্রী রজবুননেছা বেগম এই ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্প এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
মৌলভীবাজার বি.এন.এস.বি চক্ষু হাসপাতালের সহযোগীতায় দিনব্যাপী অনুষ্টিত ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বয়সী নারী-পুরুশ, শিশু, বৃদ্ধাসহ প্রায় ৫ হাজার মানুষ সেবা গ্রহন করে। এতে ফাউন্ডেশনের পক্ষ থেকে আগত সেবা প্রার্থীদের বিনা মূল্যে চক্ষু চিকিৎসা, ঔষধ, চশমা, চোখে ল্যান্স সংযোজন এবং পরবর্তিতে বি.এন.এস.বি চক্ষু হাসপাতালে নিয়ে চোখে অপারেশনের ব্যবস্থা করা হয়।