স্টাফ রিপোর্টার,মৌলভীবাজার থেকে: মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর ও রাজনগর) সংসদীয় আসনে আওয়ামীলীগের মনোনয়ন চাইছেনবিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, সাবেক বিট্রিশ কাউন্সিলর ও যুক্তরাজ্য আওয়মীলীগের সহ-সভাপতি এম.এ রহিম (সি.আই.পি)। সে
লক্ষ্যেই তিনি মাঠে দীর্ঘদিন থেকে কাজ করছেন। গতকাল (দুপুরে) মৌলভীবাজার প্রেসক্লাবে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করে তিনি তার এ প্রত্যাশার কথা ব্যক্ত করেন। মতবিনিময় কালে তিনি সাংবাদিকদের জানান ২০০৮ সাল থেকে তিনি নিজ নির্বাচনী আসনসহ পুরো জেলার মানুষের কল্যাণে নিবেদীত হয়ে কাজ করছেন। তিনি ছাত্র জীবন থেকে বঙ্গবন্ধুর আর্দশে অনুপ্রাণিত হয়ে ছাত্রলীগের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করেছেন। এখন জাতীর জনকের সুযোগ্য কন্যা
জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগের একজন কর্মী হয়ে মাঠে কাজ করছেন। তিনি জানান গেল কয়েক মাস থেকে দলের তৃণমূলের নেতাকর্মীদের সাথে মতবিনিময়। ভোটারদের সাথে উঠান বৈঠক ও গণজমায়েতের স্থান গুলোতে পথসভা। রাজনৈতিক,সামাজিক সাংস্কৃতিক কিংবা ঘরোয়া অনুষ্ঠান সব খানেই যাচ্ছেন। অংশ নিচ্ছেন জনসম্পৃক্ত সকল অনুষ্ঠানে। ওই সকল অনুষ্ঠানে আওয়ামীলীগ সরকারের উন্নয়ন ও নৌকায় ভোট চেয়ে লিফলেটও বিতরণ করছেন। যে খানেই যাচ্ছেন সেখানে গণমানুষের ব্যাপক সর্মথন পাচ্ছেন তিনি। সমর্থক গোষ্ঠির ব্যানারে গেল কয়েক মাস থেকেই চলছে তার
নির্বাচনী প্রচারণা। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এমন আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশায় তিনি তার নির্বাচনী এলাকায় ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন আমাকে ষড়যন্ত্র করে জেলা আওয়ামীলীগের সদস্য পদ থেকেও বঞ্চিত করা হয়েছে। জেলা পরিষদ নির্বাচনে নানা ষড়যন্ত্রের পরও অল্প
ভোটের ব্যবধানে হেরেছি। তারপরও দলের আদর্শ থেকে একটুও বিচলিত হইনি। মতবিনিময়ে তিনি আরো বলেন যদি আমি দলীয় মনোনয়ন পাই এবং জনগণের মহামূল্যবান রায়ে আমি নির্বাচিত হই তা হলে জেলার শিক্ষা, পর্যটন শিল্প,মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, বেকারদেরকর্মসংস্থান সৃষ্টি, আগর,রাবার ও চা শিল্পের উন্নয়ন, নদী ও হাওরের
সমস্যা সামাধান সর্বপুরি এই নির্বাচনী আসনসহ জেলার
সার্বিক কল্যাণে আমি নিবেদীত হয়ে কাজ করব। জনগণের হক কখন আত্মসাৎ করবনা এটা আমার দৃঢ় প্রত্যয়। সে জন্য তিনি দেশ রতœ জননেত্রী শেখ হাসিনার কাছে মনোনয়ন চান এবং সকলের সহযোগীতা,দোয়া ও আর্শিবাদে তিনি সফল হবেন বলে প্রত্যাশা রাখেন। মতবিনিময়ে তার সাথে ছিলেন তার সহোদর বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মুজিবুর রহমান মুজিব, মজম্মিল হোসেন নানু, সুলেমান আহমদ, হাজ্বি জসির আহমদ, সাত্তার মিয়া, আব্দুল মুহিত , মৌলা মিয়া প্রমুখ।
এম.এ রহিম(সি.আই.পি) মতবিনিময়
Catagory : মৌলভীবাজার | তারিখ : অক্টোবর, ৩১, ২০১৮, ১০:৩৫ পূর্বাহ্ণ • ০ বার পঠিত






