আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

হাতি দিয়ে চাঁদাবাজি : অতিষ্ঠ জনগণ

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই
উপজেলার বিভিন্ন হাট-বাজারের দোকানপাটে ও রাস্থা-ঘাটে
মোটরসাইকেল, ইজিবাইক, সিএনজিসহ বিভিন্ন যানবাহনের গতি রোধ করে হাতি দিয়ে অভিনব কায়দায় চলছে চাঁদাবাজি। কিছুতেই কমছে না হাতি দিয়ে চাঁদাবাজির এই দৌরাত্ম। প্রায়ই উপজেলার কোনো না কোনো এলাকায় চোখে পড়ছে হাতি দিয়ে চাঁদাবাজির এমন দৃশ্য। নতুন এই চাঁদাবাজি কারণে অতিষ্ঠ হয়ে ক্ষোভ প্রকাশ করেছে উপজেলার সচেতন মহল।
এদিকে, হাতি দিয়ে চাঁদাবাজি থেকে নিস্তার নেই পথযাত্রীদের। আবার হাতির কারণে সৃষ্টি হচ্ছে যানজটও। পথচারীদের কেউ কেউ হাতির আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়ছেন। হাতির কারণে সৃষ্ট কৃত্রিম যানজটে ভোগান্তিরও শিকার হচ্ছেন উপজেলাবাসী।
বুধবার সকালে সরেজমিনে উপজেলার ভবানীপুর-মির্জাপুর বাজার এলাকায় গিয়ে চোখে পড়ে হাতি দিয়ে চাঁদাবাজির এমন দৃশ্য। রাস্তার দুই পাশে থাকা দোকান ও বাজারের প্রতিটি দোকান থেকে চাঁদা তুলছে। এমনকি রাস্তায় হাতি দিয়ে গাড়ি আটকে ও প্রতিটি ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে টাকা আদায় করে। চাঁদাবাজির এই দৌরাত্ম থেকে বাদ পড়ছে না ফুটপাতের সামান্য আয়ের ব্যবসায়ীরাও। এতে চাপা ক্ষোভ প্রকাশ করেছেন ব্যাবসায়ীরা।ইজিবাইক চালক এনামুল হক ক্ষোভ প্রকাশ করে বলেন, রাস্তায় মাঝে মধ্যেই হাতির চাঁদাবাজির কবলে পড়তে হয়। টাকা না দিতে চাইলে কিংবা যে পরিমান টাকা চাই সে পরিমান টাকা না দিলে হাতি গাড়ির সামনে থেকে সড়তে চাইনা। এমন কি সুড় দিয়ে আঘাত করে।বাজারের প্রতিটি দোকানে দোকানে হাতি দিয়ে চাঁদাবাজির এমন
দৃশ্য দেখে ক্ষোভ প্রকাশ করে রফিকুল ইসলাম নামের একজন পথচারী বলেন, প্রায়ই বিভিন্ন জায়গায় এমন চিত্র দেখছি। এটা তো এক ধরণের চাঁদাবাজি। এটা কি দেখার কেউ নেই। রাস্তা বন্ধ করে এরা তো একধরণের নৈরাজ্য চালাচ্ছে। কেউ তাদের কিছু বলতে পারছে না। এটা কি মগের মুল্লুক নাকি?এব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মোবারক হোসেন বলেন, হাতি দিয়ে চাঁদা আদায়ের বিষয়ে এখনও কেউ কোন
অভিযোগ করেনি। বিষয়টি খুব দুঃখজনক ও আইন বহিঃভ’ত কাজ। তিনি আরো বলেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। যাতে তারা আর কোন দিন হাতি দিয়ে চাঁদাবাজি করতে না পারে