আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

দু’দফা সময় বদলের পর আজ ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী

চলতি বছরের এপ্রিল থেকে প্রতীক্ষার শুরু হলেও সাত মাস পর নভেম্বরে এসে অবসান হচ্ছে ময়মনসিংহবাসীর অপেক্ষার। আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।প্রথমে গত ৫ এপ্রিল পরে ১১ অক্টোবর প্রধানমন্ত্রীর ময়মনসিংহ সফরের কথা থাকলেও শেষ পর্যন্ত তা অনিবার্য কারণে বাতিল হয়।এই সফরে সরকার প্রধান দেশের অষ্টম বিভাগীয় শহর ময়মনসিংহ সফরকালে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।পাশাপাশি, বেলা সাড়ে ৩টায় ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শহরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।ময়মনসিংহ সফরকালে তিনি ১০৩টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ৯৩টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।জেলা প্রশাসনের পক্ষ থেকে এ লক্ষ্যে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।দেশের অষ্টম বিভাগ হিসেবে ময়মনসিংহের স্বীকৃতির পর এটাই প্রধানমন্ত্রীর প্রথম সফর। এর আগে, ২০১৩ সালের ৩ জানুয়ারি সর্বশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহে এসেছিলেন।P¨v‡bj AvB