আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

আত্রাইয়ে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: “জেগেছে যুব
গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষযকে সামনে রেখে
সারা দেশের ন্যায় নওগাঁর আত্রাইয়ে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর
নানা কর্মসূচির আয়োজন করে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা
হয়। র‌্যালীটি উপজেলার প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ
হল রুমে এসে শেস হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:
ছানাউল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা ও যুব ঋনের চেক
বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর
রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান একরামুল বারী রুঞ্জু, মহিলা ভাইস
চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফজলুল হক
প্রমুখ।
আলোচনা শেষে ১৭জন যুব ও যুব মহিলাদের মাঝে বিভিন্ন প্রকল্প
ভিত্তিক ৬লাখ ৭০হাজার টাকার ঋণের চেক বিতরন করা হয়