আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

সিলেট-৬ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী আজমল হোসেনের নাম ঘোষণা

এমদাদুর রহমান চৌধুরী জিয়াঃআসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ঘোষণা করা হয়েছে। এ আসনে সিলেট যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক আজমল হোসেনের নাম ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দীয় কমিটির সদস্য, সিলেট বিভাগের সমন্বয়কারী প্রফেসর ডাক্তার মোয়াজ্জেম হোসেন খান। তিনি শুক্রবার দুপুরে গোলাপগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন। ইসলামী আন্দোলনের গোলাপগঞ্জ উপজেলা শাখার আহবায়ক মোহাম¥দ বিলাল আহমদের সভাপতিত্ব ও সদস্য সচিব হাফিজ নুরুল হুদার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলনের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ডা. রিয়াজুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বিয়ানীবাজার উপজেলার যুগ্ম আহবায়ক মাওলানা জাকারিয়া আহমদ , সদস্য সচিব মোহাম্মদ আনিছুর রহমান, ছাত্র আন্দোলনের জেলা শাখার সেক্রেটারি আব্দুল মুক্তাদির চৌধুরী, বাংলাদেশ মুজাহিদ কমিটি গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি আলিম উদ্দিন, ইসলামী আন্দোলন গোলাপগঞ্জের যুগ্ম আহবায়ক মাওলানা আফজল হোসেন, ইসলামী আন্দোলন ভাদেশ্বর ইউনিয়নের তত্ত্বাবধায়ক কাওছার আহমদ, আমুড়া ইউনিয়নের তত্ত্বাবধায়ক মঞ্জুর আহমদ, পৌর শাখার তত্ত্বাবধায়ক ডা. আজাদ মিয়া প্রমুখ।
প্রধান অতিথি প্রফেসর ডা: মোয়াজ্জেম হোসেন খান বলেন, দেশে আল্লাহর আইনের বাস্তবায়নের লক্ষে আসন্ন সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩০০ আসনে প্রার্থী দেবে। ইতিমধ্যে দলের নির্বাচনী প্রস্তুতি অনেক দূর এগিয়েছে। আসনভিত্তিক কার্যক্রম এবং প্রার্থী বাছাই প্রক্রিয়া চলছে। সবকটি আসনেই ইসলামী আন্দোলন হাতপাখা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন নির্বাচনকালীন সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠিত হলে তাতে অংশ নেবেন কি না জানতে চাইলে তিনি বলেন, সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী নির্বাচনে অংশ নেবে। কোনো জোটে যাবেন কি না বা আপনাদের নেতৃত্বে জোট গঠন করবেন কি না জানতে চাইলে তিনি বলেন, ইসলামী আন্দোলন গতানুগতিক কোনো জোট গঠনে বিশ্বাসী নয়। আমরা রাজনীতিতে গুণগত পরিবর্তনের জন্য কাজ করছি। এ ছাড়া সবগুলো দল কোনো না কোনো জোটের সঙ্গে সম্পৃক্ত। এ ক্ষেত্রে বিকল্প জোট কাকে নিয়ে করব?