সিলেট জেলা কাজী কল্যাণ সমিতির বাৎসরিক সাধারণ সভা ও কমিটি গঠন
অনুষ্ঠিত হয়েছে। ৩ নভেম্বর শনিবার সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় মুসলিম
সাহিত্য সংসদের সভাকক্ষে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। সভায় সংগঠনের
বাৎসরিক রিপোর্ট ও আয়-ব্যায়ের হিসাব দাখিল করেন সংগঠনের সাধারণ
সম্পাদক কাজী জয়নুল ইসলাম মুনিম।
কাজী কল্যাণ সমিতির সভাপতি কাজী ক্বারী গোলাম আহমদের সভাপতিত্বে ও
সাধারণ সম্পাদক কাজী জয়নুল ইসলাম মুনিমের পরিচালনায় বক্তব্য রাখেন,
কাজী খলিলুর রহমান, কাজী আ.ফ.ম. আব্দুল কাইয়ুম, কাজী আব্দুল মান্নান,
কাজী এডভোকেট মঈন উদ্দিন আহমদ, কাজী আমিন উদ্দিন, কাজী কাওসার
আহমদ, কাজী সাফওয়ান আল মাহমুদ, কাজী জমির হোসাইন, কাজী আবু
সালেহ মোহাম্মদ মওদুদ আহমদসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ও বক্তব্য
রাখেন।
কাজী মাও: আসহাব আলীর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানে
স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক কাজী মোঃ আব্দুল জলিল
খাঁন।
সভায় সর্বসম্মতিক্রমে কাজী ক্বারী গোলাম আহমদকে সভাপতি, কাজী
জয়নুল ইসলাম মুনিমকে সাধারণ সম্পাদক ও কাজী আব্দুল জলিল খাঁনকে
সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট ২০১৯-২০২১ সেশনের জন্য
সিলেট জেলা কাজী কল্যাণ সমিতির কার্যকরি কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি কাজী আব্দুস সালাম রশিদী,
সহ-সভাপতি কাজী খলিলুর রহমান, সহ-সভাপতি কাজী আ.ফ.ম আব্দুল
কাইয়ুম, সহ-সভাপতি কাজী আব্দুল মান্নান, সহ-সভাপতি কাজী এড.
মঈনউদ্দিন আহমদ, সহ-সাধারণ সম্পাদক কাজী বদরুদ্দোজা (চেয়ারম্যান), সহ-
সাধারণ সম্পাদক কাজী আমিন উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক কাজী
কাওছার আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক কাজী বিলাল আহমদ, অর্থ
সম্পাদক কাজী আহমেদ শিবলী, প্রচার সম্পাদক কাজী সাফওয়ান আল
মাহমুদ, সহ-প্রচার সম্পাদক কাজী জয়নাল আবেদীন, অফিস সম্পাদক কাজী
শামীম আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক কাজী আছহাব আলী, সাহিত্য,
সাংস্কৃতিক ও প্রকাশনা সম্পাদক কাজী জমির হোসাইন, নির্বাহী সদস্য
কাজী বুরহান উদ্দিন, কাজী আব্দুল হান্নান ও কাজী আব্দুল কাইয়ুম। বিজ্ঞপ্তি
Catagory : মৌলভীবাজার | তারিখ : নভেম্বর, ৩, ২০১৮, ৩:০৭ অপরাহ্ণ • ৩ বার পঠিত






