এমদাদুর রহমান চৌধুরী জিয়াঃরোটারী ক্লাব অব মেট্রোপলিটন সিলেটের উদ্যোগে অসহায় দরিদ্র একজন কিডনী রোগীকে পুরো এক বছরের ডায়ালাসিসের জন্য ১ লক্ষ ৪৫ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়েছে। গতকাল কাজিটুলায় ১৪তম অভিষেক অনুষ্ঠানে বিয়ানীবাজার উপজেলার বৈরাগী বাজার গ্রামের বাসিন্দা রোকশাসান বেগমের হাতে এ অনুদানের চেক তুলেদেন রোটারিয়ান নেতৃবৃন্দ।
চেক বিতরণকালে উপস্থিত ছিলেন, মেজর জেনারেল আসাব উদ্দিন, ডিষ্ট্রিক্ট গভর্ণর দিলনাশি মোহসেন, পিডিজি মঞ্জুরুল হক চৌধুরী, পিডিজি শহীদ আহমদ চৌধুরী, আইপিডিজি প্রফেসর তৈয়ব চৌধুরী, ডিজিই ড. বেলাল আহমদ প্রমুখ।
উল্লেখ্য, ডিষ্ট্রিক্ট গভর্ণর দিলনাশি মোহসেন ডিষ্ট্রিক্ট ফান্ড হতে রোগীকে আরো ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দেন।
কিডনী রোগীকে রোটারী ক্লাব মেট্রোপলিটনের লক্ষাধিক টাকার অনুদানের চেক প্রদান
Catagory : মৌলভীবাজার, সিলেট | তারিখ : নভেম্বর, ৪, ২০১৮, ৭:১৯ অপরাহ্ণ • ২ বার পঠিত






