দীপ্ত নিউজ ডেস্ক ঃ কুলাউড়ায় নারী ও শিশু নির্যাতন মামলার দুই আসামীকে যাবজ্জীবন কারাদন্ড
দিয়েছেন মৌলভীবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল গত ১৮ জুন এ মামলার
১নং আসামী কবির আহমদ ও ২নং আসামী রিপন আলীকে যাবজ্জীবন কারাদন্ড এবং ৫০ হাজার টাকা করে
জরিমানা আদেশ দেন। উভয় আসামী কুলাউড়া উপজেলার রাউৎগাঁও গ্রামের বাসিন্দা। মামলার ১নং
আসামী কারাগারে থাকলেও ২নং আসামী দীর্ঘদিন ধরে পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশের
অভিযান অব্যাহত থাকলেও তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এ প্রসঙ্গে কুলাউড়া থানার ওসি বলেন-
এলাকার মানুষ আমাদের তথ্য দিয়ে সহযোগীতা করলে সাজাপ্রাপ্ত আসামী রিপন আলীকে দ্রুত
গ্রেফতার করতে পারব। তথ্য দাতাকে বড় অংকের পুরষ্কার প্রদান করা হবে বলেও জানান তিনি।
জানা যায়- গত ২০১৭ সালের ২ জানুয়ারী গভীর রাতে মামলার ১ ও ২ নং আসামী বাদী মনিরুল ইসলামের
বোন শিউলি আক্তারকে বাড়ি থেকে ঘুমন্ত অবস্থায় অপহরণ করে নিয়ে যায়। পরে আসামীরা ও তাদের
সহযোগীরা তাকে পালাক্রমে ধর্ষণের পর হত্যা করে। পরদিন ৩ জানুয়ারী পরিবারের সদস্যরা শিউলিকে ঘরে
না পেয়ে অনেক খোঁজাখুজির একপর্যায়ে জানতে পান সাবেক চেয়ারম্যান আব্দুল লতিব খানের বাড়ির
পাশে শিউলির লাশ পড়ে আছে। বাদী ও স্বাক্ষীরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান শিউলীর গলায় ওড়না বাধা
অবস্থায় পড়ে আছে। নিহত শিউলীর ভাই মনিরুল ইসলাম এ ঘটনায় কুলাউড়া থানায় কবির আহমদ ও
রিপন আলীর বিরুদ্ধে মামলা দায়ের করেন (নং- ১৭৫, জিআর নং- ১৫/১৭ইং)।
কুলাউড়ায় নারী নির্যাতক দুইজনের যাবজ্জীবন কারাদন্ড, পলাতকের সন্ধানে পুরস্কার ঘোষণা
Catagory : মৌলভীবাজার | তারিখ : নভেম্বর, ৪, ২০১৮, ৯:৪০ পূর্বাহ্ণ • ২ বার পঠিত






