এমদাদুর রহমান চৌধুরী জিয়াঃকানাইঘাটের বিশিষ্ট শিল্পপতি, কানাইঘাট বাজারস্থ আল-রিয়াদ কমিউনিটি সেন্টারের স্বত্তাধিকারী পঞ্চায়েত কমিটির মুরব্বি আলহাজ্ব জালাল উদ্দিন শনিবার সন্ধ্যায় নগরীর কুমারপাড়াস্থ’ নিজ কার্যালয়ে, জাপার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা জাপার যুগ্ম আহবায়ক সাইফুদ্দিন খালেদের হাতে ফুল দিয়ে জাপায় যোগদান করেন। এসময় কার্যালয়ে মিষ্টি বিতরণ করা হয়।
যোগদানকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা সেচ্ছাসেবক পার্টির আহবায়ক মো: আবু ফরহাদ, জেলা সেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব আবুল কালাম তাপাদার, জাপা কানাইঘাট উপজেলার সদস্য সচিব শামীম উদ্দিন, জাপার জকিগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, কানাইঘাট উপজেলা সেচ্ছাসেবক পার্টির সভাপতি ইসলাম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি ফখর উদ্দিন, কানাইঘাট পৌর সেচ্ছাসেবক পার্টির সভাপতি কামরুজ্জামান বাহার, ২নং লক্ষ্মিপ্রসাদ ইউপি সভাপতি মো: শরিফ উদ্দিন, সিলেট জেলা সেচ্ছাসেবক পার্টির সদস্য মো: আব্দুল আজিজ রানা সহ জাপা বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
জাতীয় পার্টিতে কানাইঘাটের বিশিষ্ট শিল্পপতির যোগদান
Catagory : মৌলভীবাজার, সিলেট | তারিখ : নভেম্বর, ৪, ২০১৮, ৬:৪৫ অপরাহ্ণ • ২ বার পঠিত






