আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মেডিকেল রোডে মাদক ও জুয়ারির তৎপর উদ্বিগ্ন ব্যবসায়ীরা

এমদাদুর রহমান চৌধুরী জিয়াঃসিলেটের মেডিকেল রোডে মাদক ও জুয়ার ভয়াবহতা বাড়ছে। প্রতিনিয়ত হাসপাতাল এলাকায় মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও জুয়ারিরা তৎপর থাকায় রোগী ও রোগীর স্বজনরা বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। এছাড়া মেডিকেল রোডের ব্যবসায়ীরাও মাদক ও জুয়ার কারনে নানা ধরণের প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। র‌্যাব-পুলিশ মেডিকেল এলাকায় বার বার অভিযান চালালেও থামছেনা অপতাপরতা । এ অবস্থায় র‌্যাব পুলিশের টহল বৃদ্ধির পাশাপাশি অভিযান জোরদার করার আহ্বান জানিয়েছেন মেডিকেল রোডের পদ্মা ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।

সমিতির সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকি ও সাধারণ সম্পাদক আব্দুল করিম পান্না এক বিবৃতিতে বলেন, মেডিকেল রোড এলাকায় র‌্যাব-পুলিশের অভিযান অব্যাহত থাকায় প্রশাসনকে ধন্যবাদ। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান আরো জোরদার করা প্রয়োজন। বহিরাগত মাদক ব্যবসায়ী ও জুয়ারির প্রশাসনের অভিযানের সময় আত্মগোপনে থাকলেও অভিযানের পরপরই আবারো সক্রিয় হয়ে উঠে। চুরি, ছিনতাই, প্রতারনা থেকে শুরু করে সবধরনের অপরাধে জড়িত মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও জুয়ারিরা। তাদের কারনে দরিদ্র রোগীর স্বজনরা সর্বস্ব হারিয়ে হাহাকার করতে দেখা যায়। ঐতিহ্যবাহি ও স্পর্শকাতর এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের সর্বোচ্চ সহযোগীতা প্রত্যশা করেন তারা।