এমদাদুর রহমান চৌধুরী জিয়াঃহাজী নওয়াব আলী সবজি মার্কেটের সভাপতি, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের পৃষ্ঠপোষক ও বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সিলেট মহানগর কমিটির সহসভাপতি ব্যবসায়ী আলহাজ্ব মো. বশির মিয়া ও তার পরিবারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গতকাল রোববার দুপুর ২টায় সোবহানিঘাস্থ হাজী নওয়াব আলী সবজি মার্কেটে এক প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়।
মার্কেটের সভাপতি হাজি মো. বশির মিয়ার সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক মো. আফরোজ আলীর সঞ্চালনায় প্রতিবাদ সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন মার্কেটের স্বত্তাধিকারী আব্দুল ফাত্তাহ ফাহিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক এইচএ তাফাদার রুহেল।
প্রতিবাদ সভায় বক্তারা অভিলম্বে ব্যবসায়ী মো. বশির মিয়া ও তার পরিবারের সদস্যদের উপর ন্যাক্ষরজনক হামলার তীব্র নিন্দা জানান পাশাপাশি অভিলম্বে হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির আহবান জানান।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, হাজী নওয়াব আলী সবজি মার্কেটের সাধারণ সম্পাদক আব্দুল হাদী, সাংগঠনিক সম্পাদক কাপ্তান মিয়া, অর্থ সম্পাদক মো. আব্দুর রকিব রুহেল।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, আব্দুর রহিম, আব্দুল খালিক, মো. দবির মিয়া, মো. আফরোজ আলী, মো. তাজ মিয়া, মো. নজরুল ইসলাম ভুট্টো, সেলিম মিয়া, মো. বাবুল মিয়া, মো. হারুন মিয়া প্রমুখ।
সভাপতির উপর হামলা হাজী নওয়াব আলী সবজি মার্কেটে প্রতিবাদ সভা
Catagory : মৌলভীবাজার, সিলেট | তারিখ : নভেম্বর, ৪, ২০১৮, ৬:৪০ অপরাহ্ণ • ১ বার পঠিত






