আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

আমাদের ভুলে যেওনা!

 এনিরুজ্জামান রনি///একটি সংসারে অনেক সুখ ছিল। হাসি গানে ভরা ছিল জীবন। হঠাৎ নেমে এলো এক কাল বৈশাখী জড়। সে জড়ে নিয়ে গেল ছোট্ট দুটি ভাই বোনের প্রিয় বাবাকে অনেক দূরে। জীবনে নেমে এলো অনামিষার অন্ধকার। শেকড়বিহীন গাছের মতো খড়কুঠের জীবন হয়ে গেলো তাদের। অযতœ অবহেলা যে তাদের নিত্যদিনের সাথী হয়ে গেলো। চাকুরী প্রেমে মগ্ন মায়ের সংসারে দুটি ভাই বোনের অসহায়ত্ব যে কাউকেই পীড়া দিবে, কষ্ট দিবে। মেয়েটি পড়ত শহরের একটি স্বনামধন্য কিন্ডারগার্ডেনে। এখন সে পড়াশুনা করে প্রান্তিক জনপদের অচিন এক স্কুলে। মেয়েটি ছিল খুব বুদ্ধিমতি। চাঞ্চল্য ছিল তার হাসি গানের খোরাক। কিন্তু এখন সে যেন নির্বাক হয়ে গেল। সে এখন কারও সাথে ভালভাবে কথা বলে না। অজানা কারনে বাবাকে হারিয়ে এখন মাকেও তারা কাছে থেকেও কাছে পায় না। কাজের ব্যস্ততায় সন্তানের কাছে থাকার সময়টুকু নেই মায়ের। নিষ্পাপ শিশুটির প্রশ্ন- আমাদের ছেড়ে শুধু তোমরা কেন এতো দূরে থাক। চাকুরী না করলে কি হয় না? আমাদের দু’ ভাই বোনকে শুধু মানুষ অবহেলা করে। আমরাতো এখন অনেক ছোট। আমি সাত বছরের আর রবিনের বয়স মাত্র ৩ বছর। অনেক মানুষ বলে আমার বাবা নাকি বিদেশ যায় নি সে নাকি মরে গেছে। সত্যি বলতো আমার বাবা কি কখনও ফিরে আসবে না। বাবাও নাই তুমিও টাকার জন্য আমাদের ছেড়ে কতো দুরে চলে যাও। আমরা কি দোষ করেছি কেউ আমাদেরকে নিয়ে কিছুই ভাবনা কেন? আসলে কি আমি আর রবিন তোমাদের সন্তান। নাকি শুধু জলে ভাসা পদ্ম। পানি ওতো সাগরে এসে থেমে যায়, আমাদের তো এ টাও হয় না। কখন তুমি রেখে চলে যাও টাকার জন্য। আবার বাবা কোথায় হারিয়ে গেছেন, তাও জানি না। বলতো আসলে কি ভালোবাসা বলতে পৃথিবীতে কিছু নেই। আমরা দুটি ভাই বোন কিছু বুঝি না। শুধু বুঝি আমাদের বাবা-মা কি আসলে বাবা- মা, নাকি তারা আমাদের কুড়িয়ে পেয়েছে। তা না হলে তারা আমাদের কাছে থাকে না কেন? জানি আজ তোমাদের কিছু বলার নেই। কেননা আজ আমরা নিতান্ত শিশু, তাই। একবার শুধু বল কি চাও তোমরা আমাদের জন্য। তোমাদের জীবন তো শেষ কিন্তু আমাদের তোমরা কি শিখিয়ে গেলে। শুধু অবহেলা আর কষ্ট। তুমিতো মা- বাবাতো জানিনা আসলে কোথায়। মা এমন একদিন যদি আসে সে দিন যদি আমরা হারিয়ে যাই সেদিন কি হবে তোমাদের এতো টাকা দিয়ে। যদি আমাদের মানুষের মতো মানুষ করে গড়তে না পার তাহলে আমরা ভাববো পৃথিবীতে মা বাবা বলতে কিছু নেই। আমাদের শত কষ্ট ও অবহেলা বার বার বলে দেবে আমাদের মা বাবাও কি আমাদের আপন নয়। মানুষের জীবনের এমন পরিণতি কখনও কাম্য নয়। কাউকে কষ্ট দেয়া, হিংসা করা, নিয়েকে অনেক বড় ভাবা, কাউকে সম্মান না করা, মিথ্যা বলা, কিংবা কাউকে কিছু না দেখে অবিশ্বাস করা। মোটেই কাম্য হতে পারে না। আমরাও তো মানুষ। আমাদের আছে সত্য, সুন্দর ও স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার।