আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

‘উচ্চ আদালত থেকে ৪ সপ্তাহের জামিন পেলেন বাবুল

এমদাদুর রহমান চৌধুরী জিয়াঃফিজা এন্ড কোং এর ব্যবস্থাপনা পরিচালক, সিলেট চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সদস্য সিলেট জেলা ব্যবসায়ি ঐক্য কল্যাণ পরিষদের উপদেষ্টা আলহাজ্ব নজরুল ইসলাম বাবুল ৪ সপ্তাহের আগাম জামিন লাভ করেছেন। সিলেট কতোয়ালি মডেল থানায় পুলিশের দায়েরকৃত একটি রাজনৈতিক মামলায় (মামলা নং-৪৫, তারিখ: ৩০-১০-১৮ইং) তাকে ৫৮ নম্বর আসামি করা হয়। এর প্রেক্ষিতে নজরুল ইসলাম বাবুল ৪ নভেম্বর সুপ্রিমকোর্টের হাইকোর্ট ডিভিশনে একটি জামিনের আবেদন করেন। এর প্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস. এম. কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চে নজরুল ইসলাম বাবুল কে ৪ সপ্তাহের অন্তরবর্তীকালিন জামিন প্রদান করেন। হাইকোর্টে নজরুল ইসলাম বাবুলের পক্ষে শোনানিতে অংশ নেন ব্যারিষ্টার আব্দুল হালিম কাফি ও এডভোকেট মো. নিজাম উদ্দিন।