সিলেট মাইক্রোবাস মিনিবাস ও বাস মালিক গ্রুপের মহাসচিব কাজল
চক্রবর্তীর বিরুদ্ধে মিথ্যা ও হয়রানী মামলা প্রত্যাহার, সিলেট জেলা জজ আদালতের
রায়, ডিগ্রী বাস্তবায়ন, নবাবী মসজিদ মার্কেটের অফিস, কুমারগাঁও
বাসটার্মিনালের জবর দখলকৃত কাউন্টার দখল মুক্ত করার জন্য অর্থমন্ত্রী আবুল মাল
আব্দুল মহিত এমপি বরাবরে এক আবেদন জানানো হয়েছে। সিলেট মাইক্রোবাস
মিনিবাস ও বাস মালিক গ্রুপের অনুষ্ঠিত এক সভার সির্ধান্ত মোতাবেক
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমপি বরাবরে এই আবেদন গত ২৪ অক্টোবর
জানানো হয়। সিলেট মাইক্রোবাস মিনিবাস ও বাস মালিক গ্রুপের ভারপ্রাপ্ত
সভাপতি মো: নুরুল হক ও মহাসচিব কাজল চক্রবর্তীর স্বাক্ষরিত আবেদনে বলা হয়-
সিলেট মাইক্রোবাস-মিনিবাস ও বাস মালিক গ্রুপ সরকার কর্তৃক লাইসেন্স
প্রাপ্ত ও রেজিস্টার্ড অব জয়েন্ট স্টক কোম্পানীতে রেজিষ্ট্রিকৃত সিলেটের
পরিবহন মালিকদের বিভাগ ভিত্তিক বৈধ ও ব্যবসায়িক প্রতিষ্ঠান। সিলেট
মাইক্রোবাস-মিনিবাস ও বাস মালিক গ্রুপ মহামান্য সুপ্রীম কোর্টের
হাইকোর্ট বিভাগের সি আর মামলা নং ৭৭৬০/৯১ এর আদেশ বলে তৎকালীন
সিলেটের জেলা প্রশাসন থেকে মালিক গ্রুপ পরিচালনার দায়িত্ব গ্রহণ করে।
জেলা প্রশাসকের সিদ্ধান্তে সংক্ষুব্দ হয়ে জনৈক মৃত সাইফুল ইসলাম ও জনৈক
খলিলুর রহমান গংরা সিলেটের সাব জজ দ্বিতীয় আদালতে স্বত (২০/৯৯) মামলা দায়ের
করে। শুনানী শেষে মহামান্য আদালত মৃত সাইফুল ইসলাম ও জনৈক খলিলুর রহমান গং-
এর আবেদন খারিজ করে দেন। পরবর্তীতে ১৪ জুন ২০০৪ সালে সিলেটের যুগ্ম জেলা
জজ প্রথম আদালতে মৃত সাইফুল ইসলাম ও জনৈক খলিলুর রহমান গংরা অন্যায় লাভের
দুরাশায় মিথ্যা ও অলিক বর্ণনায় ৫৬/২০০৪ মামলা দায়ের করে। তারা আইনগত বৈধ
অবস্থান প্রমান করতে না পারায় পরবর্তীতে তাদের এই মালিক গ্রুপ পরিচালনা
সংক্রান্ত কোনো দায়িত্ব ও পদাধিকার নেই বলে আদালত তার রায়ে উল্লেখ করেন। রায়ে
বলা হয়- সুতরাং জনৈক খলিলুর রহমান চৌধুরী গং চেয়ারম্যান, অথবা ভাইস
চেয়ারম্যান, অথবা কোষাধক্ষ্য হিসেবে কাজ করা সম্পূর্ণ অবৈধ। সে সময় তাদের
মামলা ডিসমিস করা হয়। ২০০৫ সালে জনৈক খলিলুর রহমান চৌধুরী ওরফে আনা
মিয়া গং কর্তৃক বিগত ৪ দলীয় বিএনপি জামাত জোটের সমর্থনপুষ্ঠ ছাত্রদল,
যুবদল সমন্বয়ে সিলেট মাইক্রোবাস মিনিবাস ও বাস মালিক গ্রুপের উত্তর
সুরমা বাস টার্মিনালের কাউন্টার জবর দখল করা হয়। উক্ত জবর দখল মুক্তকরণের জন্য
মালিক গ্রুপ সরকারের যোগাযোগ মন্ত্রনালয়সহ প্রশাসনিক দপ্তরে অভিযোগ
করেন। যোগাযোগ মন্ত্রণালয় মালিক গ্রুপের অভিযোগ আমলে নিয়ে
স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা নেবার নির্দেশ দেন। পরবর্তীতে
৪ দলীয় জোট সরকারের ক্ষমতাশীলদের ছত্রছায়ায় থাকার কারণে জনৈক খলিলুর রহমান
উরফে আনা মিয়া গং-এর বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেয়া হয়নি।
আইনগত ব্যবস্থা না নেবার কারণে সে অবিরত তাঁর দাপট দেখিয়ে সবাইকে তটস্থ
রাখে। সিলেট মাইক্রোবাস মিনিবাস ও বাস মালিক গ্রুপ জনৈক খলিলুর
রহমান উরফে আনা মিয়া গং-এর বিরুদ্ধে মালিক গ্রুপের ৫৮, ৭৪ হাজার ৪শটাকা আতœসাতের অভিযোগে সিলেট কতোয়ালী থানায় একটি মামলা (জি আর
৭০১/৯৭, ধারা ১৪৩/৪২০/১০৯) দায়ের করেন। মামলা করার কারণে জনৈক খলিলুর রহমান
উরফে আনা মিয়া গং- ক্ষিপ্ত হয়ে উঠে। নানা অবৈধ অপতৎপরতা ও সন্ত্রাসী
কার্যকলাপ চালাতে থাকে। তারই ধারাবাহিকতায় ভুঁয়া নাম সর্বস্ব প্যাড ব্যবহার
করে নিজেকে স্বঘোষিত চেয়ারম্যান দাবি করে সিলেট মাইক্রোবাস মিনিবাস ও
বাস মালিক গ্রুপের মহাসচিব কাজল চক্রবর্তীর বিরুদ্ধে মিথ্যা ও হয়রানী করার
উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে। এই মামলাটি প্রত্যাহারের জন্য পুলিশ
কমিশনারের কাছেও আবেদন জানানো হয়। বিজ্ঞপ্তি।
সিলেট মাইক্রোবাস মিনিবাস ও বাস মালিক গ্রুপের দখলকৃত অফিস কাউন্টার দখল মুক্ত করার দাবি
Catagory : মৌলভীবাজার, সিলেট | তারিখ : নভেম্বর, ৬, ২০১৮, ৪:০৭ অপরাহ্ণ • ৩ বার পঠিত






