আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

প্রতিপক্ষ ফাইল গায়েব করে, ফলে কাজে বিলম্ব হচ্ছে…এমপি কয়েছ

স্টাফ রিপোটারঃসিলাম পি এল হাই স্কুলে নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন
সিলেট সুলতানপুর সড়কের ফাইল প্রতিপক্ষ গায়েব করে, ফলে কাজে বিলম্ব হচ্ছে…এমপি কয়েছ সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ-উস-সামাদ চৌধুরী কয়েছ বলেছেন, সিলেট সুলতানপুর সড়ক এতো দিনে কাজ হয়ে যেত। কিন্তু আমার প্রতিপক্ষ ঐ সড়কের ফাইল ও কাগজপত্র গায়েব করে রাখে। ওই পক্ষ যদি ফাইল গায়েব না করত, তাহলে এতো দিনে ঐ সড়কটি সংস্কার কাজ সম্পন্ন হয়ে যেত। তবে এ নভেম্বর মাসের শেষ সপ্তহ বা ডিসেম্বর মাসের প্রথমদিকে সিলেট সুলতানপুর সড়কের কাজ শুরু হবে। আর এই কাজটি পেয়েছেন ভোলাগঞ্জ সড়কের কন্ট্রাক্টর। কাজটিও হবে টেকসই। তাই ১৮ ফুট প্রশস্থ এ সড়কটি নির্মাণ করতে সময় লাগবে ২ বছর। তিনি বুধবার দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার সিলাম পদ্মলোচন বহুমূখী উচ্চ বিদ্যালয়ে ৩ কোটি টাকা ব্যায়ে আইসিটি ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উক্ত কথাগুলো বলেন। প্রধান অতিথির বক্তব্যে এমপি কয়েছ আরো বলেন, গত এক’শ বছরে সিলেটে যত উন্নয়ন হয়েছে। তার চেয়ে বেশি উন্নয়ন হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে। বর্তমান প্রধানমন্ত্রী বাংলাদেশকে নিয়ে গেছেন বিশে^ও অন্যন্য উচ্চতায়। সরকার মানুষের পাঁচটি মৌলিক অধিকার পূরণ করেছে। এর বাইরে দেশে শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করেছে। এই বিদ্যুতের আওতায় দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জও আজ শতভাগ বিদ্যুৎ এর ফল ভোগ করছে। তাছাড়া বিগত ১০ বছরে সিলেট -৩ আসনে ব্যাপক উন্নয়ন হয়েছে। আর এর ফল ভোগ করছেন সকল সাধারণ মানুষ।
দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু চৌধুরীর সভাপতিত্বে ও সিলাম পদ্মলোচন বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রেজাউল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধ সাইফুল আলম, সিলেট জেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক ছাত্রলীগ নেতা ৫ নং সিলাম ইউনিয়নের চেয়ারম্যান মো. ইকরাম হোসেন বখত, এসএমপি’র মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম চৌধুরী, চকের বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও সাবেক মেম্বার আব্দুল রহমান নুনু, সিলাম ইউনিয়নের বিশিষ্ট মুরব্বী মোদাব্বির হোসেন, হাজী সজ্জাদ হোসেন কাপ্তান, সাবেক মেম্বার শফিকুল ইসলাম, সিলাম পদ্মলোচন বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলিপ লাল রায়, সাংবাদিক জাহাঙ্গির আলম মুশিক, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগ নেতা মো. ফজলুল করিম হেলাল, প্রকৌশলী আব্দুর রব, সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য রুহেল খন্দকার, শিক্ষক শাহিনুল কবির, ফেঞ্চুগঞ্জ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল মিন্টু, মোগলাবজার ইউপি মেম্বার সেলিম আহমদ, সিলাম ইউপি প্যানেল চেয়ারম্যান ও দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের সদস্য ছাদিক আহমদ, সিলাম ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নেছার আলী, সিলাম ইউপি মেম্বার ও প্যানেল চেয়ারম্যান-২ আব্দুল হান্নান, লালাবাজার যুবলীগ সভাপতি নিজাম উদ্দিন।
এছাড়া অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপিত জুনেদ আহমদ, সহ-সভাপতি নাহিদ সুলতান পাশা, সাধারণ সম্পাদক ফারহান সাদিক, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহ জুবেল আহমদ, যুবলীগ নেতা আবু হানিফ, হামজা ইসলাম, ফয়ছল আহমদ, শাহরিয়ার হাসান ইফতি, শেখ মারুফ, নয়ন আহমদ সহ প্রমূখ।-বিজ্ঞপ্তি