এমদাদর রহমান চৌধুরী জিয়াঃআসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ সদর মহানগর আসনে সম্মিলিত নাগরিক পরিষদের স্বতন্ত্র মনোনয়ন প্রত্যাশী, বর্ষিয়ান জমিয়ত নেতা শায়খুল হাদীস তাহুরুল হক জকিগঞ্জী ৭ নভেম্বর বুধবার নগরীর মেন্দিবাগ, নোয়াগাঁও, কুশিঘাট ও মুক্তির চক এলাকায় ব্যাপক নির্বাচনী গণসংযোগ করেন।
গণসংযোগকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জমিয়ত নেতা সৈয়দ মোতাহির আলী, মাওলানা ওসামা-বিন-আশরাফ, মাও: শাহ নেছার আহমদ, মাও: শাহজাহান আহমদ প্রমুখ।
এছাড়া নোয়াগাঁওয়ে বিশিষ্ট ব্যবসায়ী নাজিম উদ্দিন, কুশিঘাটে বিশিষ্ট ব্যক্তিত্ব মাও: শায়খ নাসির উদ্দিন ও মুক্তিরচকে মাও: মঞ্জুর আহমদ সহ একাধিক ব্যক্তিত্বের সাথে মতবিনিময়কালে মাওলানা জকিগঞ্জী বলেন, সিলেট-১ সদর-মহানগর ইসলামের আসন। এটা হযরত শাহজালাল (রহ.), শাহপরান (রহ.) ও শায়খ মাদানী (রহ.) এর পূণ্যভূমি। এ আসনটিকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেয়া যায় না। সকল দলমতের উর্ধ্বে উঠে এ আসনটিতে ইসলামের বিজয়কে নিশ্চিত করতে হবে।
সিলেট-১ আসনে মনোনয়ন প্রত্যাশী শায়খুল হাদিস তাহুরুল হক জকিগঞ্জীর গণসংযোগ ও মতবিনিময়
Catagory : মৌলভীবাজার, সিলেট | তারিখ : নভেম্বর, ৭, ২০১৮, ৭:০৬ অপরাহ্ণ • ৩ বার পঠিত






