আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

আত্রাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে আছির আলী প্রামানিক (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার কালিকাপুর ইউনিয়নের রাইপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আছির আলী প্রামানিক উপজেলার রাইপুর গ্রামের মৃত তমিজ উদ্দিন প্রামানিকের ছেলে।
ঈুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, আছির আলী শুক্রবার সকালে তার নিজ শয়ন কক্ষের নষ্ট হওয়া বিদ্যুৎ লাইন মেরামত করার জন্য কাজ করতে থাকে। কাজ করার এক পর্যায়ে হঠাৎ তিনি বিদ্যুতের তারে জড়িয়ে যান। পরে পরিবারের লোকজন তাকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথমধ্যে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো:মোবারক হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।