আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তিল নাগ ঈগল উদ্ধার

কে এস এম আরিফুল ইসলাম, মৌলভীবাজার:: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে অসুস্থ্য অবস্থায় একটি তিলা নাগ ঈগল উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। শুক্রবার (৯ নভেম্বর)  সকালে শ্রীমঙ্গল উপজেলার ইসবপুর গ্রামের বড়বাড়ি থেকে বন্যপ্রাণীটি উদ্ধার করা হয়। এটি  বর্তমানে শ্রীমঙ্গল উপজেলার বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে চিকিৎসাধিন রয়েছে।ইসবপুর গ্রামের নিখিল দেব বলেন, গতকাল বৃহস্পতিবার রাতে হঠাৎ করে প্রাণীটি মাটিতে পড়ে থাকতে দেখে তিনি  উদ্ধার করেন তারপর প্রাণীটিকে নিজ বাড়ীতে নিয়ে গিয়ে  খাবার ও প্রাণী দেন। কিন্তু প্রাণীটি তখনও কিছুই খাচ্ছিলো না। পরে শুক্রবার সকালে শ্রীমঙ্গল শহরের ফুলবাড়ী এলাকায় অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেওয়া হয়।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সঞ্জিত দেব বলেন, শুক্রবার সকালে খবর পাওয়ার সাথে সাথেই আমরা তিলা নাগ ঈগলটি উদ্ধার করে আনি। ঈগলটির শারীরিক অবস্থা ভালো নয়। তার দেহের তুলনায় ওজনও অনেক কম। আমরা প্রাণীটির চিকিৎসা শেষে সুস্থ্য হলে সেটিকে অবমুক্ত করবো।এরা গভীর জঙ্গলে থাকতে পছন্দ করলেও পাহাড়, নদীর পাড়, বেলাভূমি ও ফসলের মাঠেও খাবারের সন্ধানে ঘোরাফেরা করে। শীত কালে এরা তুলনামুলক কম শীত এলাকা বা দেশে চলে যায়। এরা জনমানব এলাকার বাইরে এবং কমপক্ষে ১০০ ফুট উপরে বাসা তৈরি করে স্বামী স্ত্রী উভয়ে একত্রে বসবাস করে প্রজনন ঘটায়