আজ-  ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২রা সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» TIB Demands Immediate, Unbiased Investigation «» শ্রীমঙ্গলে উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা অনুষ্ঠিত «» শ্রীমঙ্গলে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ «» জুড়ীতে ইয়াবাসহ নারী গ্রেফতার, পলাতক স্বামীকে খুঁজছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। «» বগুড়া আদমদীঘিতে  জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্টিত  «» বগুড়া আদমদীঘিতে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা «» ঐতিহাসিক জুলাই শহীদ দিবস উপলক্ষে আরডিএ, বগুড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত «» সাংগঠনিক তৎপরতা জোরদারের লক্ষ্যে কমলগঞ্জে ৯ ইউনিয়নের বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন «» কমলগঞ্জে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব শুরু «» কমলগঞ্জে সংরক্ষিত বনের ৫ একর ভূমি উদ্ধার; অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল বন বিভাগ

সুনামগঞ্জ-২ আসনে মনোনয়ন সংগ্রহ করলেন এড. শামসুল ইসলাম

এমদাদর রহমান চৌধুরী জিয়া//একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ দিরাই শাল্লা আসনে ক্ষমতাসীন আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য, সিলেট ল’ কলেজের সাবেক ভিপি, সিলেট কোর্টের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শামসুল ইসলাম।
শুক্রবার বিকেলে ঢাকাস্থ দলীয় প্রধান কার্যালয় থেকে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের সাথে নিয়ে মনোনয়ন পত্র সংগ্রহ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী, যুব ও ক্রীড়া সম্পাদক কামরুল ইসলাম, উপ-প্রচার সম্পাদক হুমায়ুন রশিদ লাভলু, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী, জেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আলাউদ্দিন, জেলা যুবলীগ নেতা একরার হোসেন, সিলেট জেলা যুবলীগ নেতা জহিরুল ইসলাম জুয়েলসহ জেলা, উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় শামসুল ইসলাম নৌকার বিজয় নিশ্চিত করতে সবাইকে কাজ করার আহ্বান জানিয়ে বলেন নৌকা উন্নয়নের প্রতীক, দিরাই শাল্লার প্রতিটি এলাকায় আমি গিয়েছি নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবে না।