আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

তফসীল ঘোষণাকে স্বাগত জানিয়ে সিলেটে শহীদ নুর হোসেন ব-কের স্বাগত মিছিল

এমদাদুর রহমান চৌধুরী জিয়া, সিলেট
জাতীয় সংসদ নির্বাচনের তফসীল ঘোষণা হচ্ছে আজ বৃহস্পতিবার সন্ধ্যায়। এ উপলক্ষে সিলেট শহীদ নুর হোসেন ব-কের উদ্যোগে বেলা ২টায় নগরীর চৌহাট্টাস্থ আলীয়া মাদ্রাসার মাঠ থেকে এক স্বাগত মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দর্শন দেউড়ি পয়েন্টে গিয়ে এক সভায় মিলিত হয়। কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াছের পরিচালনায় সভাপতির বক্তব্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি‘র) পরিচালক ও সিলেট মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল চৌধুরী নাদেল বলেন,
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত ১০ বছরে যে উন্নয়ন
হয়েছে তার ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারো নৌকা মার্কাকে বিজয়ী করতে আওয়ামীলীগের অঙ্গ সংগঠন সহ সর্বস্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শুধু তাই নয়, দেশের উন্নয়নে আপামর জনসাধারণকে নৌকা প্রতীককে বিজয়ী করতে ঘরে ঘরে বর্তমান সরকারের উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরতে হবে।
মিছিল পরবর্তী সভায় উপস্থিত ছিলেন জাহেদুল ইসলাম মাছুদ, মকসুদ চৌধুরী, ইলিাছুর রহমান জুয়েল, সালেহ আহমদ লিমন, শামসুল ইসলাম মিলন, কয়েছ আহমদ, ফারুকুল ইসলাম ফারুক, সাইফুল সিদ্দিকী টিপু, সুয়েব চৌধুরী, মঞ্জু আহমদ, রাহাত তরফদার, জিয়াউল হক জিয়া, শাহ আলম, ইমদাদুল হক জাহেদ, ইমরান আহমদ, ফয়েজ উদ্দিন পলাশ, সাইফুদ্দিন সাবের, এহিয়া আহমদ সুমন, আলী
বাহার, সুহেল আহমদ অনিক, মামুনুর রশীদ মামুন প্রমুখ।