আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মেসির সঙ্গে উমিতিতির জন্যও ‘গ্রিন সিগন্যাল’

লা লিগায় বার্সেলোনা বনাম রিয়াল বেটিসরিয়াল বেটিসের বিপক্ষে খেলার জন্য গো ধরে ছিলেন লিওনেল মেসি। সদ্য চোট থেকে ফেরা অধিনায়কের জেদের কাছে হেরে শেষ পর্যন্ত তাকে দলে নেয়ার আশ্বাস দিয়েছেন বার্সেলোনা কোচ আর্নেস্টো ভালভার্দে। কেবল মেসিকেই নয়, বার্সা কোচের জন্য থাকছে আরেকটি সুসংবাদ। বেটিস ম্যাচেই ফিরছেন রক্ষণের পরীক্ষিত সৈনিক স্যামুয়েল উমতিতিও।চূড়ান্ত পরীক্ষা শেষে দু’জনকেই মাঠে নামার বিষয়ে ‘গ্রিন সিগন্যাল’ দিয়েছেন চিকিৎসক। নিজেদের ফিটনেস টেস্টেও উতরে গেছেন দুজনে। তাই লা লিগায় রোববার বেটিসের বিপক্ষে চোট থেকে ফেরা দুই খেলোয়াড়কেই রাখা হয়েছে দলে। ম্যাচ শুরু হবে রোববার বাংলাদেশ সময় ৯টা ১৫মিনিটে।সেভিয়ার বিপক্ষে হাতে চোট পেয়ে তিন সপ্তাহের জন্য বাইরে ছিলেন মেসি। আর হাঁটুর চোট লম্বা সময় ধরে বাইরে রেখেছিল উমতিতিকে।তবে চোট থেকে এখনো সেরে উঠতে পারেননি আরেক ডিফেন্ডার থমাস ভারমালেন। আর শৃঙ্খলাজনিত কারণে বেটিস ম্যাচের দলেই রাখা হয়নি ফরোয়ার্ড উসমানে ডেম্বেলেকে। ইনজুরির কারণে নতুন করে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে আছেন ব্রাজিলিয়ান তারকা ফিলিপে কৌতিনহো।