আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

সিলেটব্যবসায়ী নজরুল ইসলাম বাবুলের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক মামলা প্রত্যাহারের দাবি জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের উপদেষ্টা, ফিজা এন্ড কোং

এর ব্যবস্থাপনা পরিচালক, সিলেট চেম্বার অব কমার্স এন্ড
ইন্ডাষ্ট্রিজের সদস্য, বিশিষ্ট সমাজসেবী নজরুল ইসলাম বাবুলের
বিরুদ্ধে পুলিশের দায়ের করা রাজনৈতিক মামলা প্রত্যাহারের দাবী
জানিয়েছেন ব্যবসায়ী নেতৃবৃন্দ। তারা ৮ নভেম্বর সিলেটের পুলিশ
কমিশনার বরাবরে প্রদত্ত এক স্মারকলিপিতে এই দাবী জানান।
স্মারকলিপিতে ব্যবসায়ী নেতৃবৃন্দ উলে-খ করেন নজরুল ইসলাম বাবুল
সিলেটের একজন স্বনামধন্য ব্যবসায়ী ও অরাজনৈতিক ব্যক্তি।
দীর্ঘদিন ধরে সিলেটে অত্যন্ত সুনামের সাথে ব্যবসা পরিচালনা
করে যাচ্ছেন। তাঁর ব্যবসা প্রতিষ্ঠান ও কারখানাগুলোতে হাজার হাজার
নারী-পুরুষ শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য
যে, কোন প্রকার তদন্ত ছাড়াই এসএমপির কতোয়ালী মডেল থানা
পুলিশ ৩০ অক্টোবর ব্যবসায়ী নজরুল ইসলাম বাবুলের বিরুদ্ধে একটি
রাজনৈতিক মামলা দায়ের করেন। মামলায় তাকে ৫৮নং আসামী করা
হয়েছে। এ ঘটনায় সিলেটের ব্যবসায়ীরা বিস্ময় প্রকাশ করেন। তারা
নজরুল ইসলাম বাবুলের বিরুদ্ধে দায়েরকৃত মামলার সুষ্টু তদন্তের দাবী
জানিয়ে উক্ত মামলা থেকে ব্যবসায়ী নজরুল ইসলাম বাবুলকে অব্যাহতি
প্রদানের আবেদন জানিয়েছেন। ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন,
বর্তমানে নজরুল ইসলাম বাবুল ব্যবসা ও সামাজিক কল্যাণমূলক
কর্মকান্ডে নিয়োজিত রয়েছেন। তাছাড়া মানুষের কল্যাণে কাজ করার
জন্য সিটি কাউন্সিলর পদেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন। সিলেটের
ব্যবসায়ীদের পক্ষে স্মারকলিপিতে স্বাক্ষরকারী নেতৃবৃন্দর হলেন, সিলেট
জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ্ব শেখ মখন মিয়া,
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল আহাদ, সিলেট চেম্বার অব
কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের পরিচালক ও সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য
কল্যাণ পরিষদের যুগ্ম সম্পাদক আবদুর রহমান রিপন, সিলেট মহানগর
ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক পাবেল আহমদ,
সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক
রুহেল আহমদ