আব্দুল বাছিত খান মৌলভীবাজার:মৌলভীবাজার জেলা নির্মাণ শ্রমিক কল্যাণ ইউনিয়ন রেজি:নং-চট্র ২৩৬৮ এর অন্তর্ভুক্ত কমলগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে গত ৯ নভেম্বর। সভাপতি পদে নির্বাচন অনুষ্টিত হলে পদটি ছিনিয়ে নেন জয়নাল আবেদীন। মুন্সিবাজারস্থ হাজি মুজিব বালিকা উচ্চবিদ্যালয় ভোট কেন্দ্রে নির্বাচনে শ্রমিকদের বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন হলো এতে প্রায় ৩০০ শ্রমিক অংশগ্রহণ করে ভোটাধিকার প্রয়োগ করেন।প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন মো:মশাহিদ আলী।নবগঠিত কমিটির বাকি সদস্যরা হলেন,সহ-সভাপতি মিলন বৌদ্ধ,
সাধারণ সম্পাদক মোঃ সাহেল মিয়া,
সহ- সাধারণ সম্পাদক বাবুল মালাকার,সাংগঠনিক সম্পাদক নিকুঞ্জ মালাকার, সহ- সাংগঠনিক সম্পাদক জফর মিয়া,অর্থ সম্পাদক শাহেদ মিয়া,দপ্তর সম্পাদক সুবাষ মালাকার গোবিন্দ, সহ- দপ্তর সম্পাদক আলতাফুর রহমান,প্রচার সম্পাদক সিকন্দর আলী,সহ- প্রচার সম্পাদক সাইফুর রহমান,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আনছার মিয়া,শিক্ষা ও সমাজকল্যাণ সম্পাদক মধু মালাকার, কার্যকরী সদস্য হায়দর মিয়া,ফারুক মিয়া।
নির্বাচন পর্যবেক্ষণ করেন মৌলভীবাজার জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি অকিব আলী,সহ-সভাপতি আবুল মিয়া,সাধারণ সম্পাদক মতিউর রহমান,সাংগঠনিক সম্পাদক সাজু আহমদ, অর্থ সম্পাদক সাইফুর রহমান,ক্রীড়া সম্পাদক ফারুক মিয়া,দপ্তর সম্পাদক তাজুল ইসলাম প্রমুখ।উপস্তিত ছিলেন রাজনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রুবেল মিয়া, মুন্সিবাজারের বিশিষ্ট ব্যবসায়ী ইব্রাহিম আহমদ, কালেঙ্গা শাখার সাধারণ সম্পাদক জসিম মিয়া প্রমুখ।এছাড়াও কমলগঞ্জ থানার পুলিশ প্রশাসনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কমলগঞ্জ নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন
Catagory : মৌলভীবাজার | তারিখ : নভেম্বর, ১১, ২০১৮, ৫:২৫ অপরাহ্ণ • ৪ বার পঠিত






