আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

জুড়ীতে টার্কি পালন করে স্বাবলম্বী জুড়ীর রুবেল

জালালুর রহমান, জুড়ী (মৌলভাবাজার)ঃএক সময়ের স্বল্প স্কুল পড়–য়া বেকার যুবক রুবেলের স্বপ্ন আজ পূরণ হতে চলেছে। খোঁজে পেয়েছে আয়ের উৎস। আর সেটা সম্ভব হয়েছে তার কাজের প্রতি সদিচ্ছা। মৌলভীবাজারের জুড়ী উপজেলা সদর জায়ফরনগর ইউনিয়নের পূর্ব বেলাগাঁও গ্রামের তৈয়ব আলীর পুত্র সে। গ্রামের স্কুলে প্রাথমিক শিক্ষা শেষ করার পর আর লেখাপড়ার সুযোগ হয়নি তার। পিতা-মাতাসহ সংসারের সদস্য সংখ্যা দিনদিন বৃদ্ধি পাওয়ায় তার পিতার পক্ষে সংসার চালানো দূরহ ব্যাপার হয়ে দাঁড়ায়। রুবেল তার পিতার এ অবস্থা দেখে হাল ধরে পরিবারের। সে সময় রুবেল সংসারের অভাব-অনটনের কথা চিন্তা করে কিভাবে ভাগ্যকে বদলানো যায়, সে ভাবনা সব সময় তার মাথায় লেগে থাকতো। যেহেতু তার লেখা-পড়া কম, এ লেখা-পড়া দিয়ে কোনো চাকুরী নেয়া সম্ভব নয়। পরে সিদ্ধান্ত নেয় রুবেল, পরের অধীনে থেকে কিছু না করে নিজে কিছু করে দাঁড়াতে হবে। পরিকল্পনা করে টার্কি পালনের। সিদ্ধান্তনুযায়ী ৬ মাস পূর্বে গ্রামের একটি ফার্ম থেকে ১২ টি টার্কির বাচ্চা ৫ হাজার টাকা দিয়ে ক্রয় করে রুবেল। এরপর থেকে এগুলোর পরিচর্যা করতে থাকে সে। এ কাজে তার মা ফাতেমা বেগম তাকে সর্বাতœক সহযোগিতা করেন। সরেজমিন গিয়ে বৃহস্পতিবার জুড়ী শহরের ভবানীগঞ্জ বাজারের হাজী ইনজাদ আলী মার্কেটের সামনে দেখা হয় টার্কি পালনকারী রুবেলের সাথে। সঙ্গে আনা বিক্রির জন্য ৩ টি টার্কি। তন্মধ্যে ১টি মোরগ ও ২টি মুরগি। মোরগটির ওজন প্রায় ৬ কেজি এবং মুরগি ২টির ওজন হবে ৭ কেজি। এ ব্যাপারে রুবেলের সাথে কথা হলে সে জানায়, তার পিতার পরিবার তেমন একটা স্বচ্ছল নয়। পরিবারের চাহিদা পূরণে তার পিতার হিমশিম খেতে হয়। এ জন্য সে ৬ মাস আগে টার্কি পালনের সিদ্ধান্ত নিয়ে তার গ্রামের একটি ফার্ম থেকে ৫ হাজার টাকা দিয়ে ১২ টি টার্কির বাচ্চা কিনে এগুলো লালন-পালন করতে থাকে। সে আরো জানায়, সাংবাদিক সাব (সাংবাদিক সাহেব) টার্কির বাচ্চা কিনে এগুলোকে শাকসবজিসহ সাভাবিক খাবার খাওয়াচ্ছি। আর এ টার্কিগুলো দেশীয় জাতের মোরগ-মুরগির সাথে মিলেমিশে চলে এবং খাবারও একসাথে খায়। চলাফেরার কোনো অসুবিধা হয় না। টার্কির একটা গুন হলো, তার ডিম দেশীয় মুরগি দিয়ে ফুটানো যায়। এ টার্কি পালনে তার পরিবারের আয় উন্নতি দিন দিন বৃদ্ধি পাওয়ায় তার আনন্দ আর ধরেনা। ১২টি বাচ্চা থেকে বৃদ্ধি পেয়ে ৩০টি টার্কি হয় তার। ইতোমধ্যে সে ২৩টি ছোট-বড় টার্কি ৬০ হাজার টাকায় বিক্রি করে দেন। বাকি টার্কিগুলো আরো ৩০ থেকে ৩৫ হাজার টাকা বিক্রি করতে পারবে বলে রুবেল জানায়। সে আরো জানায়, টার্কির ১ হালি ডিমের দাম ৮০০ টাকা এবং বাচ্চা প্রতি পিছ ৫০০ টাকা। জুড়ী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হাসিন আহমেদ জানান, টার্কি পালন এমন কঠিন কিছু নয়। আমাদের দেশের মোরগের সাথে এগুলো পালন করা যায়। দেশীয় মোরগের সাথে খাবার-দাবার ও চলাফেরার কোনো অসুবিধা হয় না। তিনি আরো বলেন, টার্কি পালনে ৭০% শাকসবজি ও ৩০% সাধারণ খাবারের ব্যবস্থা করে সঠিক পরিচর্যা করতে পারলে প্রতি টার্কি ৬ মাসে ৯/১০ কেজি ওজন হতে পারে। এ জাতীয় মোরগ-মুরগি পালনে স্বল্প দিনে অধিক লাভবান হওয়া যায়। টার্কি পালনকারী রুবেল সম্পর্কে তিনি বলেন, ভাগ্য বদলে সে এলাকায় দৃষ্টান্ত হয়ে থাকবে।
ছবি সংযুক্তঃ জুড়ীতে বাজারে বিক্রি করতে আনা রুবেলের ৩ টি টার্কি।