কে এস এস আরিফুল ইসলাম, মৌলভীবাজার ::মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিদায়ী নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক-কে উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (১০ নভেম্বর) বিকেলে কমলগঞ্জ মডেল বহুমুখী
হাই স্কুল মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদায়ী নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদল হক। নবাগত কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক এর সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমলগঞ্জ পৌর মেয়র মো. জুয়েল আহমেদ, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায়। অনুষ্ঠানে বিদায়ী নির্বাহী কর্মকর্তাকে ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করা হয়।
বিদায় অনুষ্ঠান উপলক্ষে হাই স্কুল মাঠে কমলগঞ্জ পৌর ফুটবল একাডেমী ও মুক্তিযোদ্ধা আব্দুর রউফ স্মৃতি একাডেমী পতনঊষারের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় ৩-১ গোলে পৌর ফুটবল একাডেমী জয়লাভ করে।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে বিদায়ী ইওনওকে সংবর্ধনা প্রদান
Catagory : মৌলভীবাজার | তারিখ : নভেম্বর, ১১, ২০১৮, ১০:১৯ পূর্বাহ্ণ • ৭ বার পঠিত






