আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মৌলভীবাজারে কুইজ প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও মিলাদ মাহফিল

মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ মৌলভীবাজারে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে কুইজ প্রতিযোগীতার পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে একাটুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ ১১ নভেম্বর সকালে। বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামীয়া ৬নং একাটুনা ইউপি সভাপতি আব্দুর রহমান নোমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাঃ মোঃ সাহাব উদ্দিন এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব হাফিয আলাউর রহমান টিপু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ৬নং একাটুনা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু সুফিয়ান, উত্তরমুলাইম মল্লিকসরাই আলিম মাদরাসা অধ্যক্ষ আলহাজ্ব মাও. শামছুল ইসলাম, উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাও. ঊশির আহমদ। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার সদর উপজেলা আনজুমানে তালামীযে ইসলামীয়া সাধারণ সম্পাদক মুজিব আজহার। আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- শাহ জালাল (রহ.) ওয়েলফেয়ার ট্রাস্ট এর উপদেষ্টা আকিল আহমদ, আলহাজ্ব মোঃ দিলদার হোসেন, রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বাতেন, সমাজসেবক সিতার আহমদ, কচুয়া ফারুক মিয়া, বালিসহ¯্র হাজী আব্দুল মতলিব লতিফিয়া দাখিল মাদরাসার সুপার মাও. ফয়জুল ইসলাম, মৌলভীবাজার শহর আল-ইসলাহ সহ- সাংগঠনিক সম্পাদক জাকির আহমদ জবলু, হাঃ জুবায়ের আহমদ রাজু, হোম চাইল্ড কে,জি এন্ড ক্যাডেট স্কুল পরিচালক মোঃ আমিনুজ্জামান বখশ, বিরাইমাবাদ মোঃ মুজাহিদুল ইসলাম, রিসালাহ সাংস্কৃতিক সংসদ নির্বাহী পরিচালক হাঃ ফরহাদ আহমদ, রায়পুর ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মাও. আব্দুল মালিক, উদয়ন কিল্ডার গার্ডেন এন্ড হাইস্কুল প্রধান শিক্ষক মোঃ আমিন উদ্দিন বাবু, একাটুনা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মখদ্দুছ মিয়া, ইউপি সদস্য মোঃ আব্দুল্লাহ, মোঃ তোফায়েল আহমদ, মনিরুল ইসলাম (ইমন), সাহাদ আহমদ, মোঃ গিয়াস মিয়া, শাহ আজিজুর রহমান রিপন ও মোঃ আবুল কালাম প্রমুখ।