আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মৌলভীবাজার-৩ আসনের মনোনয়ন সংগ্রহ করলে সুব্রত পুরকায়স্থ

এমদাদুর রহমান চৌধুরী জিয়াঃমৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর-রাজনগর) আসনের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন সংগ্রহ করলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুবত পুরকায়স্থ। রোববার সকালে ঢাকার ধানমন্ডিতে দলীয় প্রধানের রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
সংসদ নির্বাচনে মনোনয়ন ক্রয়ের বিষয়ে তিনি জানান, দলের তৃণমূলের নেতাকর্মীদের সমর্থনে তিনি মনোনয়নপত্র কিনেছেন। মৌলভীবাজার রাজনগর আসনের উন্নয়নে তিনি কাজ করার সুযোগ পেলে তিনি তার দীর্ঘ রাজনীতির অভিজ্ঞতাকে কাজে লাগাবেন। তিনি বলেন, নেত্রী যদি আমায় মনোনয়ন দেন তবে আমি প্রতিদ্বন্দ্বিতা করবো। তবে মনোনয়ন না পেলে যিনি দল থেকে মনোনয়ন পাবেন তার পক্ষে কাজ করে যাবেন বলেও উল্লেখ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি এড. মোল্লা মোহাম্মদ আবু কাওছার সহ কেন্দ্রীয় এবং সংসদীয় আসনের বিপুল সংখ্যক নেতা কর্মী।