আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি হালিম আহমদের শোক সভা অনুষ্ঠিত

এমদাদুর রহমান চৌধুরী জিয়াঃসিলেট জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি সদ্য প্রয়াত মরহুম হালিম আহমদের শোক সভা ও দোয়া মাহফিল শুক্রবার রাতে পৌরবিপনী মার্কেটে অনুষ্ঠিত হয়। সিলেট জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়ন, সিলেট মহানগর হকার্স সংবাদপত্র হকার্স সমবায় সমিতি, ও জেলা সংবাদপত্র হকার্স সমবায় সমিতির যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিলেট জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের সহ সভাপতি মো. শাহজালাল শেখ’র সভাপতিত্বে ও মো. শাহ আলমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা জাসদের সভাপতি আলহাজ্ব কলমদর আলী, উনয়ন এজেন্সির সত্ত্বাধিকারী সিকন্দর আলী, সাংবাদিক আমিরুল ইসলাম এহিয়া, দৈনিক সিলেটের ডাকের সার্কুলেশন ম্যানেজার স্বপন মাহমুদ, মহানগর জাসদের সাধারণ সম্পাদক নাজাত কবির, আবুল হোসেন, বাবুল আক্তার, খাদিমনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম বিলাল, আব্দুল মালেক, আলী হোসেন সরকার, সৈয়দ তারা মিয়া, জাকির হোসেন, ইসমাইল হোসেন, সিরাজুল ইসলাম, শাহ আলম, আব্দুস ছালাম, সালমান, খোকন, আলম, মাসুক গাজী, কুদ্দুস, রফিক দেওয়ান জয় কুমার পাল প্রমুখ। শোক সভায় দোয়া পরিচালনা করেন মাওলানা মো. সিরাজুল ইসলাম। বিজ্ঞপ্তি