জেলা শহর সিলেটকে শিল্পচর্চার প্রাণকেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে ও জেলা শিল্পকলা একাডেমি, সিলেট-এর ব্যবস্থাপনায় আজ (১২ নভেম্বর) সন্ধ্যা ৬:০০টায় রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়াম সংলগ্ন মুক্তমঞ্চে শিল্পের শহর সিলেট শীর্ষক কর্মসূচির আয়োজন করা হয়। জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত-এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আসলাম উদ্দিন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ব্যারিস্টার মো. আরশ আলী।
আবৃত্তিশিল্পী আবু বকর মো. আল আমিনের সঞ্চালনায় সাংস্কৃতিক পরিবেশনায় ছিল জেলা শিল্পকলা একাডেমি সংগীত দল; ছন্দনৃত্যালয়, থিয়েটার একদল ফিনিক্স ও দলদলী চা বাগানের দলীয় পরিবেশনা। লোকগান পরিবেশনায় ছিলেন পল্লবী দাস মৌ ও অর্ণিষা দাস পর্ণা এবং বাউলগান পরিবেশনায় ছিলেন বাউলশিল্পী সূর্য্যলাল দাস। অনুষ্ঠানে দর্শকদের ব্যাপক উৎসাহ ও উপস্থিতি লক্ষ্য করা যায়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী-এর ভাবনা ও পরিকল্পনায় দেশব্যাপী জেলা পর্যায়ে ‘শিল্পের শহর’ শীর্ষক কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে এই চমৎকার আয়োজন করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তি সিলেট জেলা পর্যায়ে ‘শিল্পের শহর’ কর্মসূচির আয়োজন সম্পন্ন
Catagory : মৌলভীবাজার, সিলেট | তারিখ : নভেম্বর, ১২, ২০১৮, ৬:২৬ অপরাহ্ণ • ২ বার পঠিত






