আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

সংবাদ বিজ্ঞপ্তি সিলেট জেলা পর্যায়ে ‘শিল্পের শহর’ কর্মসূচির আয়োজন সম্পন্ন

জেলা শহর সিলেটকে শিল্পচর্চার প্রাণকেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে ও জেলা শিল্পকলা একাডেমি, সিলেট-এর ব্যবস্থাপনায় আজ (১২ নভেম্বর) সন্ধ্যা ৬:০০টায় রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়াম সংলগ্ন মুক্তমঞ্চে শিল্পের শহর সিলেট শীর্ষক কর্মসূচির আয়োজন করা হয়। জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত-এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আসলাম উদ্দিন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ব্যারিস্টার মো. আরশ আলী। আবৃত্তিশিল্পী আবু বকর মো. আল আমিনের সঞ্চালনায় সাংস্কৃতিক পরিবেশনায় ছিল জেলা শিল্পকলা একাডেমি সংগীত দল; ছন্দনৃত্যালয়, থিয়েটার একদল ফিনিক্স ও দলদলী চা বাগানের দলীয় পরিবেশনা। লোকগান পরিবেশনায় ছিলেন পল্লবী দাস মৌ ও অর্ণিষা দাস পর্ণা এবং বাউলগান পরিবেশনায় ছিলেন বাউলশিল্পী সূর্য্যলাল দাস। অনুষ্ঠানে দর্শকদের ব্যাপক উৎসাহ ও উপস্থিতি লক্ষ্য করা যায়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী-এর ভাবনা ও পরিকল্পনায় দেশব্যাপী জেলা পর্যায়ে ‘শিল্পের শহর’ শীর্ষক কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে এই চমৎকার আয়োজন করা হয়।