এস এ চৌধুরী জয়, দীপ্ত নিউজ : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগরে ইয়াবাসহ এক নারীকে আটক করেছে পুলিশ।সূত্রে, মঙ্গলবার (১৩ নভেম্বর) বেলা প্রায় দেড়টায় গোপন সংবাদের ভিত্তিতে শমশেরনগর পুলিশ ফাড়ির এএসআই আয়াছ মাহমুদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ শমশেরনগর-শ্রীমঙ্গল সড়কের রাবার বাগান এলাকা হতে ৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ নাজমা ইসমাইল (২৫)কে আটক করেন। আটককৃত আলীনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ বস্তির বাসিন্দা ও মরহুম ইসমাইল’র মেয়ে।বিষয়টির সত্যতা নিশ্চিত করে শমশেরনগর পুলিশ ফাড়ির এএসআই আয়াছ মাহমুদ জানান, আটককৃত নারীর বিরুদ্ধে মামলার প্রস্ততি চলছে।







