আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

নৌকা প্রতীকে ৮০% ভোট প্রদানকারী উপজেলা শ্রীমঙ্গল থেকে এবার এমপি প্রার্থী চান জনগণ

মৌলভীবাজার প্রতিবেদক//মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা নিয়ে মৌলভীবাজার-৪ আসন। স্বাধীনতার পর থেকেই এই আসনে কমলগঞ্জ উপজেলা থেকে আওয়ামীলীগের এমপি প্রার্থীকে মনোনয়ন দেয়া হচ্ছে। অথচ শ্রীমঙ্গলের ৮০% নৌকার ভোটেই নৌকার জয় নিশ্চিত হচ্ছে প্রতি সংসদ নির্বাচনে। বারংবার শ্রীমঙ্গলবাসী এমন দাবী জানালেও তা আজো বাস্তব রুপলাভ করেনি। বর্তমান এমপি মো. আব্দুস শহীদ বিগত ২০০৮ সালের নির্বাচনে প্রার্থী তাঁর নিজ উপজেলা কমলগঞ্জ থেকে অল্প ভোটের ব্যবধানে জয়ী হন। এর আগে বেশীরভাগ নির্বাচনে নৌকা কমলগঞ্জে পাস করতে পারেনি। শ্রীমঙ্গলের একচেটিয়া নৌকার ভোটে জাতীয় সংসদে আওয়ামীলীগের প্রার্থী বিজয়ী হয়ে আসছেন। এর কারন হিসেবে জানা যায়, শ্রীমঙ্গলের জনগণ প্রার্থীর চেয়ে প্রতীককে প্রাধান্য দিয়ে থাকেন। সে হিসেবে নৌকা মার্কা এ এলাকার জনগণের আস্থার প্রতীক। বিশেষ করে শ্রীমঙ্গল উপজেলায় প্রায় ৪৮ ভাগ হিন্দু অধ্যুশিত এলাকা। এই আসনে ২০০১ এর নির্বাচনে প্রয়াত ডা. রমা রঞ্জন দেব প্রার্থীতা করার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি মনোনয়ন পাননি। এ নিয়ে শ্রীমঙ্গলে আওয়ামী লীগ বিভক্ত হয়ে পড়লে আওয়ামী লীগের একটি অংশ প্রয়াত এমপি মো. ইলিয়াছ এর ভাতৃপুত্র হাজী মুজিবুর রহমানকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড় করান। সে বার হাজী মুজিব ৭০ হাজার ভোট পান। এর পর হাজী মুজিব বিএনপিতে যোগ দিলে এই আসনে শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের প্রাক্তন সাধারণ সম্পাদক বর্তমান উপজেলা চেয়ারম্যান, হিন্দু – বৌদ্ধ – খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি রনধীর কুমার দেবকে সংসদ নির্বাচন করার জন্য অনেকেই প্রস্তাব করেন। রনধীর কুমার দেব প্রথমে রাজী না হলেও ২০১৪ সালে ১০ম সংসদ নির্বাচনে তিনি প্রার্থীতা ঘোষনা করে মাঠে কাজ শুরু করেন। বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে সর্মথন করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন। বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে আওয়ামীলীগের নির্বাচনী শটলিস্টে রনধীর দেব এর নাম। কিন্তু শেষ পর্যন্ত রনধীর কুমার দেবকে কেন্দ্র মনোনয়ন না দিয়ে পুনরায় ৫ম বারের মতো উপাধ্যক্ষ আব্দুস শহীদকে মনোনয়ন দেওয়া হয়। এর আগে ২০০৮ সালে রনধীর কুমার দেব নেত্রীর সিন্ধান্তে শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে উপজেলার সকল নেতাকর্মীদের নিয়ে উপাধ্যক্ষ আব্দুস শহীদের জন্য মাঠে কাজ করে বিপুল ভোটে নৌকার বিজয় নিশ্চিত করেন।
তবে একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে রনধীর কুমার দেব বছরখানেক ধরে নিরলসভাবে মাঠে কাজ করেছেন। তিনি মনোনয়ন প্রত্যাশী হলেও, নেত্রীর সিদ্ধান্তের প্রতি সবসময় আনুগত্য প্রদর্শন করে আসছেন। এবার শ্রীমঙ্গলের আপামর জনসাধারণ চাইছেন এ উপজেলা থেকেই আসুক নৌকার ভবিষ্যত কর্ণধার। জনপ্রিয়তায় দিক দিয়ে রনধীর কুমার দেব সমাজের সকল শ্রেণীর জনগণের নিকট সমান গ্রহণযোগ্য। একজন স্বচ্ছ রাজনীতিবিদ হিসেবে রনধীর কুমার দেবকে পর পর দুই বার বিপুল ভোটে শ্রীমঙ্গলবাসী উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেন।
এলাকায় তাঁর ব্যক্তি ইমেজ ও দলের বিপুল নেতাকর্মীর সমর্থনকে কাজে লাগিয়ে জয়লাভ করা খুবই সহজ বলে অনেকে মতপ্রকাশ করেন।
এ ব্যাপারে উপজেলা স্বেচ্ছা সেবকলীগের যুগ্ন আহব্বায়ক পরিমল দাশ বলেন, শ্রীমঙ্গল উপজেলায় রয়েছে লক্ষাধিক সংখ্যালঘু ভোটার, কমলগঞ্জ উপজেলায় রয়েছে প্রায় ৭০ হাজার সংখ্যালঘু ভোট। এ ছাড়াও আওয়ামীলীগের রয়েছে আরো ফিক্সড এক লক্ষ ভোট। আর রনধীর কুমার দেব জানান, তাকে মনোনয়ন দিলে তিনি দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের ভোট পাবেন। বিপুল ভোটে বিজয়ী হয়ে এই আসনটি নেত্রীকে উপহার দিতে পারবেন।