আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আমন ধানের ফলন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা

কে এস এম আরিফুল ইসলাম,মৌলভীবাজার::্মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় এবারের আমন ধানের আবাদ হয়েছে ১৫০৯৫ হেক্টর জমি। যার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪০৫০৬ মেট্রিক টন (চালে)। এবার রোপাআমন ধানের উচ্চফলনশীল জাতের মধ্যে বিআর১১, ব্রি ধান৩২, ব্রি ধান৪১, ব্রি ধান৪৯, ব্রি ধান৫১, ব্রি ধান৫২, ব্রি ধান৫৭, বিনা৭ সহ প্রায় ১৭ রকমের উফশী জাতের ধান আবাদ হয়েছে।এছাড়া স্থানীয় জাতের মধ্যে গোয়ারশাইল, কার্তিকশাইল, বিরুইন, কালিজিরাসহ প্রায় ১০ রকমের জাত আবাদ হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, এবছর বৃষ্টিপাত কম হওয়ায় রোগ ও পোকার আক্রমন তুলনামূলকভাবে কম। আশা করা যাচ্ছে যে, লক্ষ্যমাত্রার চেয়েও উৎপাদন ভাল হবে। রোপাআমনের ফলন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আশিদ্রোন ইউনিয়নের পারেরটং গ্রামের কৃষক নাজমুল হাসান, সিন্দুরখান ইউনিয়নের কামারগাঁও গ্রামের কৃষক মো. হাসিম মিয়া, ভুনবীর ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের কৃষক অর্জুন সরকার ও অন্যান্য ইউনিয়নের বিভিন্ন কৃষকের সাথে কথা বলে জানা যায়, এবছর ধানে পোকা ও রোগের আক্রমন কম এছাড়া প্রথমদিকে বৃষ্টি কম হলেও পরে থোর অবস্থায় বৃষ্টি হওয়ায় ফলন খুব ভাল হয়েছে।