আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

আত্রাইয়ে মায়ের সঙ্গে অভিমান করে পঞ্চম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর
আত্রাই উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের ভরমাধাইমুড়ি সরকারি
প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী সুমাইয়া (১০) মায়ের
সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
সুমাইয়া আক্তার উপজেলার ভরমাধাইমুড়ি গ্রামের হামিদুর
রহমানের মেয়ে।
বুধবার বেলা ১২টার দিকে তার নিজ শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে
আত্মহত্যা করে।
আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোবারক হোসেন ঘটনার
সত্যতা নিশ্চিত করে নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, বুধবার
বেলা ১২টার দিকে পারিবারিক কাজ কর্ম নিয়ে সুমাইয়াকে তার
মা বকাঝকা করেন। এরপর মায়ের উপর অভিমান করে নিজ ঘরে গলায়
ফাঁস দিয়ে আত্মহত্যা করে সুমাইয়া। তিনি আরো জানান,
লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি পর সুমাইয়া খাতুনের মরদেহ
উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা
দায়ের করা হয়েছে