আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

দক্ষিণ সুরমায় ধান চোর ধরতে গিয়ে আহত যুবক

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার গোয়ালগাও গ্রামে বুধবার
সকাল সাড়ে ৭ ধানচুরের হামলায় গুরুতর আহত হয়েছেন একই গ্রামের
আব্দুল মুনিমের পুত্র রাজু আহমদ (৩৩)। তাকে আহত অবস্থায় সিলেট
ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালগাও গ্রামের রাজু আহমদের জমির
কাঁচা ধান প্রায় সময় চুরি করে কেটে নিয়ে যায়। আজ জমির মালিক
রাজু আহমদ চোর ধরতে ওতপেতে থাকেন। হঠাৎ দেখেন তার জমিতে একই
গ্রামের আব্দুল জলিলের পুত্র ছালেহ আহমদ ধান কেটে নিয়ে যাচ্ছে। এসময়
জমির মালিক রাজু এলাকার মুরব্বিদের নিয়ে তাকে ধরে নিয়ে আসেন।
পরবর্তীতে মুরব্বীরা বলেন, এ বিষয়ে আমরা শালিস বৈঠক করে সমাধান
করবো। কিছুক্ষণপর রাজু বাড়িতে যাওয়ার পথে আব্দুল জলিল ও তার ছেলে
ছালেহ আহমদ, জাহেদ লাঠিসোঠা নিয়ে রাজুর উপরে হামলা করে। রাজু
মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে জখম করে গুরুতর আহত করে। এ ব্যাপারে
দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজলের সাথে মুঠোফোনে যোগাযোগ
করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত কোন
লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা গ্রহণ
করা হবে।