ভালো’র সাথে আলো’র পথে। গত ৪ নভেম্বর প্রথম আলো ২০ বছর পূরন করেছে। প্রথমআলোর এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা দেশের ১০০টি বন্ধুসভা এই আনন্দ আয়োজনে অংশ নিয়েছে। কুলাউড়া বন্ধু সভাও এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচী আয়োজন করেছে। ৪, ৫ ও ৬ নভেম্বর কুলাউড়া বন্ধু সভার বন্ধুরা প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুলাউড়ার বিভিন্ন স্তরের সামাজিক সাংস্কৃতিক পেশাজীবি মানুষের মধ্যে শুভেচ্ছাপত্র বিতরণ করে। গত ৭ নভেম্বর কুলাউড়াস্থ শহীদ মিনার প্রাঙ্গনে বিকাল ৩টায় অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ আয়োজন অনুষ্ঠানের। শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করে কুলাউড়া বন্ধুসভার ছোট্ট বন্ধু আনিকা তাবাসসুম মাহি ও তার দল।
কুলাউড়া বন্ধুসভার উপদেষ্ঠা শহীদুল ইসলাম তনয়ের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলো’র কুলাউড়া জুড়ী প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আ.স.ম কামরুল ইসলাম, কুলাউড়া থানা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ আবুল লাইছ, সহকারী কমিশনার (ভুমি) সাদিউর রহিম জাদিদ, কুলাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী, রুদ্রবীনা সংগীত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ড. রজত কান্তি ভট্টাচার্য্য, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীম প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সভাপতি মোঃ মোক্তাদির হোসেন বিশিষ্ট দন্ত চিকিৎসক ডাঃ হেমন্ত চন্দ্র পাল, এম.এ গণি আদর্শ কলেজের প্রভাষক সাবিনা ইয়াছনমিন, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ সাধারণ সম্পাদক এম. আতিকুর রহমান আখই, আনন্দ বিদ্যাপীঠের উপাধ্যক্ষ সুজিত দে, জাতীয় তরুন সংঘের আহবায়ক আফিয়ান মিয়া, রাইজিং স্টার ক্লাবের সাবেক সভাপতি তোফায়েল আহমদ ডালিম, কামরাঙ্গা সম্পাদক কামরুল হাসান, প্রিয় কুলাউড়ার সম্পাদক একেএম জাবের, সাপ্তাহিক মানব ঠিকানার সিনিয়র রিপোর্টার মোঃ জসীম চৌধুরী, সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকার সিনিয়র রিপোর্টার সুমন আহমদ, সাপ্তাহিক সীমান্তের ডাক পত্রিকার সিনিয়র রিপোর্টার এস.আলম সুমন, কুলাউড়া বন্ধুসভার সভাপতি কাওছার আহমদ চৌধূরী সাব্বির প্রমুখ। অনুষ্ঠানের প্রথম পর্বে উপস্থিত সবাইকে শপথ বাক্য পাঠ করান রুদ্র বীনা সংগীত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ড. রজত কান্তি ভট্টাচার্য্য।
শপথ বাক্যগুলো হলো “আমরা সারা জীবন আলোর পথে থাকবো, ভালোর সঙ্গে থাকবো, আমরা জঙ্গীবাদ ও মাদক থেকে দূরে থাকবো, সমাজকে মাদক মুক্ত রাখবো”। পরবর্তীতে অনুষ্ঠানের ২য় পর্বে কুলাউড়া বন্ধুসভার সিনিয়র সহ সভাপতি নাজমুল বারী সুহেলের উপস্থাপনায় কবিতা আবৃত্তি করেন কবি ভানু পুরকায়স্থ। ও আলোর পথের যাত্রী/আলো আমার আলো ওগো/অন্ধকারের উৎস হতে উৎসাহিত আলো এই তিনটি গান পরিবেশন করেন কুলাউড়া বন্ধু সভার বন্ধু নান্টু দাস, টুম্পা দাস, দিলীপ ঘোষ সহ অন্যান্য শিল্পীবৃন্দরা। অনুষ্ঠানে দেশাত্মবোধক একটি গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন কুলাউড়া বন্ধুসভার বন্ধু তামান্না আক্তার শাম্মী। ২য় পর্ব শেষে উপস্থিত সবাইকে আপ্যায়িত করার মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি টানা হয়।
দৈনিক প্রথম আলো’র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন






