বর্ণাঢ্য পরিবেশে স্থানীয় রিকাবী বাজারস্থ সিলেট স্টেডিয়ামের মোহাম্মদ আলী
জিমনেসিয়ামে ১৩ নভেম্বর ২০১৮ হতে কর অঞ্চল-সিলেট কর্তৃক আয়োজিত
আয়কর মেলা-২০১৮ শুরু হয়েছে। ১৯ নভেম্বর, ২০১৮ পর্যন্ত সকাল ১০টা থেকে বিকাল
৫টা পর্যন্ত এই কর মেলা চলবে। ১৪-১১-২০১৮ তারিখে সিলেট শহর ছাড়াও কর অঞ্চল-
সিলেটের আওতাধীন সুনামগঞ্জ জেলায় ৪ দিন ব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে।
তাছাড়াও ১৪-১১-২০১৮ তারিখে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় ভ্রাম্যমান আয়কর
মেলা অনুষ্ঠিত হয়।
এবারের আয়কর মেলাতে বিভিন্ন বুথ থেকে ই-টিআইএন রেজিষ্ট্রেশন, রি-
রেজিষ্ট্রেশন, রিটার্ন গ্রহণ, অন লাইনে রিটার্ন দাখিলের জন্য আইডি ও
পাসওয়ার্ড প্রদান এবং কর সংক্রান্ত প্রয়োজনীয় সহায়তা ও পরামর্শ প্রদান করা
হচ্ছে।
সিলেট জেলায় মেলায় ২য় দিনে মোট ১৮৩০ জন করদাতা সেবা গ্রহণ করেন, নতুন
হিসেবে ৮৩ জন করদাতাকে ই-টিআইএন প্রদান করা হয়। মোট ৯৯৬ জন করদাতা
রিটার্ন দাখিল করেন এবং মেলায় আয়কর আদায়ের পরিমাণ ৩,৭৭,২৮,৯৮৮/-টাকা।
সুনামগঞ্জ জেলায় মেলায় ১ম দিনে মোট ৮২১ জন করদাতা সেবা গ্রহণ করেন,
নতুন হিসেবে ২২ জন করদাতাকে ই-টিআইএন প্রদান করা হয়। মোট ১৩২ জন
করদাতা রিটার্ন দাখিল করেন এবং মেলায় আয়কর আদায়ের পরিমাণ ১,১৭,৫৬২/-
টাকা। মাধবপুর উপলোর ভ্রাম্যমান আয়কর মেলায় ৪৫৭ জন করদাতা সেবা গ্রহণ
করেন, নতুন হিসেবে ৯ জন করদাতাকে ই-টিআইএন প্রদান করা হয়। মোট ৯১ জন
করদাতা রিটার্ন দাখিল করেন এবং মেলায় আয়কর আদায়ের পরিমাণ ২,৫২,৭৭৭/-
টাকা।
প্রেস বিজ্ঞপ্তি
Catagory : মৌলভীবাজার, সিলেট | তারিখ : নভেম্বর, ১৪, ২০১৮, ২:৪৩ অপরাহ্ণ • ৪ বার পঠিত






