এমদাদুর রহমান চৌধুরী জয়িা:
একাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ৩০ ডিসেম্বর। ৫ বছর
অন্তর অন্তর দেশে নির্বাচনের আমেজ থাকলেও জাতীয়তাবাদী দল বিএনপির জন্য ১০ বছর পর নির্বাচনের আমেজ। গত ২০০৮ সালের নির্বাচনকে তামাশা ও অগণতান্ত্রিক উলে-খ করে বিএনপি অংশগ্রহণ করেনি। এ সুযোগে জাতীয় পার্টিকে বিরোধী দল করে দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপি হারায় বিরোধী দলেরও পদ। হয়ে যায় সাবেক বিরোদী দল।তাই এবারের নির্বাচন বিএনপির অস্তিত্ব টিকে থাকার
নির্বাচন, বাঁচা মরার লড়াই। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা লাভ
করতেই হবে, বেগম জিয়াকে জেল থেকে মুক্ত করতেই হবে।
এমন প্রতিজ্ঞা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছে বিএনপি তথা
জাতীয় ঐক্যফ্রন্ট। তাই এ নির্বাচনে দক্ষ, কৌশলী, জনপ্রিয় প্রার্থী দেখেই মনোনয়ন দিতে হবে। তৃণমূল নেতাকর্মীদের কাছে যারা পছন্দ তাদের মনোনয়ন দেয়াই হবে বুদ্ধিমানের কাজ।
নতুবা আগামী ১০ বছর পরে বিএনপি কি ছিল? সামাজিক
সংগঠন, রাজনৈতিক সংগঠন না কোন রক্তদাতা সংগঠন- এটা
বুঝতে গুগলের সহযোগীতা নিতে হবে। সিলেট-৩ আসনে বিএনপিকে ধরে রাখতে ব্যারিস্টার এম. এ সালামের বিকল্প নেই। তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত তার গ্রহণযোগ্যতা রয়েছে। তিনি বিএনপি নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টার দায়িত্ব পালন করে আসছেন। বিভিন্ন আন্তর্জাতিক গবেষনায় উলে-খ করা হয়েছে, বাংলাদেশে বর্তমান সময়ে সবচেয়ে নির্যাতিত দল হচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি। তাই বিএনপির নির্যাতিত প্রতিটি কর্মীর পাশে ব্যারিস্টার সালাম ছিলেন আপন ভাইয়ের মতো। আদালতে মামলা পরিচালনা করা সহ হাজতবাস অনেক নেতাকর্মীর বাড়িতে গিয়ে
তার মা-বাবাকে শান্তনা দিতেন। সব সময় কর্মীবান্ধব এ নেতা
ছিলেন কর্মীর সুখে দুঃখে। আইনের মারপ্যাচ থেকে
জাতীয়তাবাদী নেতাকর্মীদের মুক্তি দিতে আদালতে ভূমিকা রেখে অনন্য। অনেক ছাত্রদল, যুবদল ও বিএনপি কর্মীকে সরকারের দেয়ামামলা থেকে বাঁচিয়েছেন তিনি। তৃণমূলের প্রিয় এই নেতাকে এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দেয়া হলে বিএনপি ফিরিয়ে পাবে তার হারিয়ে যাওয়া ঐতিহ্য। এ আসনে ফিরে আসবে বিএনপির নেতৃত্ব।
ব্যারিস্টার সালাম তৃণমূল ছাত্রদল সিলেট এমসি কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের রাজনীতির ন্যায় এখনও বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বে তার অবদান রয়েছে। সুপ্রিম কোর্ট ও সিলেট জজ কোর্টে বিশিষ্ট আইনজীবীর দায়িত্ব পালন করছেন। তিনি ১৯৯৬ সাল থেকে বিএনপি ধানের শীষের মনোনয়ন দাবি করে আসছেন। কিন্তু দলের হাইকমান্ড তাকে অপেক্ষায় রেখেছিলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একজন হ্যাভিয়েট প্রার্থী হলেন ব্যারিস্টার এম.এ সালাম। তাকে পেয়ে মাঠ পর্যায়ের নেতাকর্মীরা বলেন, সিলেট বিভাগে ১৯টি আসনের মধ্যে একজনই হলেন ব্যারিস্টার। যিনি এ আসনে মনোনয়ন সংগ্রহ করেছেন। তাই সিলেট-৩ আসনের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ আশা করেন দল তাকে এবার মনোনয়ন দিবে। দল তাকে মনোনয়ন দিলে সিলেট-৩ আসনে বিএনপি হারানে গৌরব ফিরে পাবে এটাই প্রত্যাশা ব্যক্ত করেন ব্যারিস্টার এম.এ সালাম
সিলেট-৩ আসন : ব্যারিস্টার সালামেই আস্থা বিএনপির দুরন্ত শামীম
Catagory : মৌলভীবাজার, সিলেট | তারিখ : নভেম্বর, ১৪, ২০১৮, ২:০৩ অপরাহ্ণ • ৩ বার পঠিত






