সেবা, সুনাগরিকত্ব, সৌহার্দ্য এই তিন মূল মন্ত্র লালন করে নিরলস ভাবে কাজ করে
যাচ্ছে এপেক্স ক্লাব অব মৌলভীবাজার। এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের সার্বিক
তত্ত্বাবধানে জেলা-৪ এপেক্স ক্লাবস অব বাংলাদেশের আয়োজনে গত ৯ নভেম্বর শুক্রবার দিন
ব্যাপী অনুষ্ঠিত হয় আলহাজ্ব আব্দুল খালিক চৌধুরী ফাউন্ডেশন ১১তম এপেক্স ক্লাব
প্রাথমিক বৃত্তি পরীক্ষা। ৯ নভেম্বর কুলাউড়াস্থ বিএইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 
সকাল ১০ টা দূপুর ১২.৩০ ও ২ টা থেকে বিকাল ৪.৩০ মিনিট পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত
হয়। এই মেধা বৃত্তি পরীক্ষায় কুলাউড়া ইউনিয়নের প্রায় ৬০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৫৩
জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষা চলাকালে হল পরিদর্শন করেন কুলাউড়া উপজেলা
পরিষদের চেয়ারম্যান আ.স.ম কামরুল ইসলাম, জেলা পরিষদের সম্মানিত সদস্য মোঃ মানিক
মিয়া, ভাইস চেয়ারম্যান মাওঃ ফজলুল হক খান সাহেদ, মহিলা ভাইস চেয়ারম্যান নেহার
বেগম, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারন সম্পাদক মইনুল ইসলাম শামীম,
২০১৯ বর্ষের জেলা-৪ এর গর্ভনর এপেঃ ইফতেখার মনি, কুলাউড়া নবীনচন্দ্র মডেল সরকারি
উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন, বিএইচ সরকারী প্রাথমিক
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাইয়ূম চৌধুরী, রাবেয়া আদর্শ সরকারী
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস ছালাম, আনন্দ বিদ্যাপীঠের উপাধ্যক্ষ
সুজিত দে সহ বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দরা। মেধাবৃত্তি
পরীক্ষার নিয়ন্ত্রক হিসাবে দায়িত্ব পালন করেন ক্লাব পিপি এপেঃ তোফায়েল আহমদ
ডালিম, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক হিসাবে দায়িত্ব পালন করেন এপেক্স ক্লাব অব
মৌলভীবাজারের এল.এম এপেঃ এ.এফ.এম ফৌজি চৌধুরী ও পিপিবৃন্দ এপেঃ শহীদুল
ইসলাম তনয়, এপেঃ শাহীন আহমদ, এপেঃ ডাঃ হেমন্ত চন্দ্র পাল প্রমুখ। এছাড়াও এপেক্স
ক্লাব অব মৌলভীবাজারের আরোও যারা এপেক্সিয়ানবৃন্দরা বিভিন্ন সময়ে উপস্থিত ছিলেন
তারা হলেন এপেক্স ক্লাব মৌলভীবাজারের লাইফ মেম্বার এপেঃ উপাধ্যক্ষ এমদাদুল ইসলাম ভুট্টে,
এপেঃ উপাধ্যক্ষ ফরহাদ আহমদ, আইপিপি এন্ড এক্সপেনশন ডিরেক্টর এপেঃ শরীফ আহমদ,
সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেঃ সুরমান আহমদ, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট
এপেঃ সফিউল আলম সৌরভ, সার্ভিস ডিরেক্টর এপেঃ জাহাঙ্গীর আলম, ট্রেজারার এপেঃ
মোঃ আব্দুল বাছিত সহ ক্লাবের অন্যান্য বোর্ড মেম্বারবৃন্দ ও অ্যাকটিভ ফ্লোর
মেম্বারবৃন্দরা।
১১তম এপেক্স ক্লাব প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
Catagory : মৌলভীবাজার, সিলেট | তারিখ : নভেম্বর, ১৪, ২০১৮, ৩:২১ অপরাহ্ণ • ১৪ বার পঠিত






