আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

ইসমাইল বর্ডার গার্ড পাবলিক হাই স্কুল ম্যানেজিং কমিটির সদস্যপদে পুনরায় নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক ::শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও সাপ্তাহিক শ্রীমঙ্গল পরিক্রমার
প্রধান সম্পাদক ইসমাইল মাহমুদ পরপর তৃতীয় বারের মতো মৌলভীবাজার জেলার
সুনামধন্য বিদ্যাপীঠ শ্রীমঙ্গল বর্ডার গার্ড পাবলিক হাই স্কুল ম্যানেজিং
কমিটির সদস্য মনোনীত হয়েছেন। বর্ডার গার্ড পাবলিক হাই স্কুলের প্রধান
শিক্ষক নিশিকান্ত দেব বিষয়টি নিশ্চিত করেছেন।
শিক্ষানুরাগী-গণমাধ্যমকর্মী ইসমাইল মাহমুদ পৌরসভা সরকারি প্রাথমিক
বিদ্যালয় ও শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি, দীপশিখা প্রি-
ক্যাডেট অ্যান্ড হাইস্কুল ম্যানেজিং কমিটির প্রধান উপদেষ্টা এবং দি এক্সপার্ট
কিন্ডাগার্টেন স্কুল ম্যানেজিং কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে
চলেছেন। তিনি জাতীয় শিক্ষাপদক ২০১৬-তে শ্রীমঙ্গল উপজেলার শ্রেষ্ঠ ম্যানেজিং
কমিটির সভাপতি, জাতীয় শিক্ষাপদক ২০১৭ ও ২০১৮-তে পরপর দুইবার শ্রীমঙ্গল
উপজেলার শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী নির্বাচিত হয়েছেন।
উলে-খ্য ইসমাইল মাহমুদ ২০১৪ সালে প্রথমবারের মতো শ্রীমঙ্গলস্থ বর্ডার গার্ড
পাবলিক হাই স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মনোনীত হন। ২০১৬ সালে
দ্বিতীয়বারের মতো এবং ২০১৮ সালে পরপর তৃতীয়বারের মতো একই প্রতিষ্ঠানে
সদস্য পদে মনোনীত হন